মধুখালীতে দুই কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী আটক

প্রথম পাতা » ছবি গ্যালারী » মধুখালীতে দুই কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী আটক
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬



মধুখালীতে দুই কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী আটক

মধুখালী ( ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের মধুখালী উপজেলার ঢাকা-খুলনা মহাসড়ক এর মধুখালী রেলগেট বাসস্ট্যান্ড এলাকায় ট্রাফিক পুলিশের তল্লাশিতে এক মোটরসাইকেল চালকের কাছ থেকে আনুমানিক ২কেজি গাঁজা উদ্ধার করে তাকে আটক করা হয়েছে। মোটরসাইকেলের অপর দুই আরোহী পালিয়েছে। আটক ওই ব্যক্তি হলেন ফরিদপুর সদর উপজেলার ভাটি কানাইপুর গ্রামের লালন খানের ছেলে রানা খান (২৬)।

বৃহস্পতিবার (১৮জুন) বেলা সাড়ে ১১টায় মধুখালী রেলগেট বাসস্ট্যান্ড এলাকায় ২কেজি গাঁজা সহ তাকে আটক করা হয়েছে ।
ট্রাফিক পুলিশের সার্জেন্ট প্রশান্ত কুমার মৌলিক ও সার্জেন্ট কল্লোল কুমার ভট্টাচার্য জানান, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় উপজেলার ঢাকা-খুলনা মহাসড়ক এর মধুখালী রেলগেট বাসস্ট্যান্ডে নিয়মিত বিভিন্ন যানবাহন চেকের সময় তিন জন আরোহী সহ মোটরসাইকেল এর কাগজপত্র চেক করার সময় সাথে থাকা দুই আরোহী দৌড়ে পালিয়ে গেলে সন্দেহবশত তল্লাশি করে রানা খান (২৬) এর কাছে থেকে আনুমানিক দুই কেজি গাঁজা সহ গ্রেফতার করা হয়। রানাকে গাঁজা সহ মধুখালী থানায় হস্তান্তর করা হয়েছে।
মধুখালী থানা ইনচার্জ (ওসি) সুকদেব রায় জানান, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় দুই কেজি গাঁজা সহ রানা খান নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে।এ বিষয়ে একটি মাদক মামলা রুজু করা হবে।আইনী প্রক্রিয়া চলমান।

বাংলাদেশ সময়: ১৪:৫৮:৪৭   ১৪০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
সৃজনশীল অর্থনীতিতে তাঁতি-কামার-কুমারদের যুক্ত করা হবে: অর্থমন্ত্রী
উজবেকিস্তানকে হারিয়ে বাংলাদেশের উড়ন্ত সূচনা
বৈশ্বিক সংকট মোকাবিলায় দায়িত্ব ভাগ করে নেওয়ার আহ্বান আইনমন্ত্রীর
বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে লিথুয়ানিয়াকে বিনিয়োগের আহ্বান শামার
খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণ বৃদ্ধির আহ্বান ববি হাজ্জাজের
প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার : মৎস্য প্রতিমন্ত্রী
মাকরাইল সালেহা ফাজিল মাদ্রাসার উদ্যোগে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থীদের সংর্বধনা প্রদান
পরিবেশ মন্ত্রীর সাথে ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ
সাতক্ষীরায় বাল্যবিবাহকে লাল কার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক হস্তান্তর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ