নারায়ণগঞ্জে এলজিডি ভবনের বিপরীতে ‘লাশ ধোয়ার ঘর’ ও অ্যাম্বুলেন্স স্ট্যান্ড দ্রুত নির্মাণ করবেন প্রশাসক মামুন

প্রথম পাতা » ছবি গ্যালারী » নারায়ণগঞ্জে এলজিডি ভবনের বিপরীতে ‘লাশ ধোয়ার ঘর’ ও অ্যাম্বুলেন্স স্ট্যান্ড দ্রুত নির্মাণ করবেন প্রশাসক মামুন
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬



নারায়ণগঞ্জে এলজিডি ভবনের বিপরীতে ‘লাশ ধোয়ার ঘর’ ও অ্যাম্বুলেন্স স্ট্যান্ড দ্রুত নির্মাণ করবেন প্রশাসক মামুন

নাগরিক সেবাকে আরও মানবিক ও দ্রুতগামী করতে নারায়ণগঞ্জ জেলা পরিষদ একটি বিশেষ উদ্যোগ নিয়েছে। শহরের এলজিডি ভবনের বিপরীত পাশে আধুনিক ‘লাশ ধোয়ার ঘর’ ও ‘অ্যাম্বুলেন্স রাখার স্থান’ নির্মাণ প্রকল্পের নির্ধারিত স্থান আজ পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের সম্মানিত প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ।এখানে সকল ধর্মের লাশ রাখা যাবে এবং বিনা খরচে এম্বুলেন্সের মাধ্যমে লাশ যার যার স্থানে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে।

পরিদর্শনকালে তিনি কাজের গুণগত মান বজায় রেখে দ্রুত সময়ের মধ্যে নির্মাণ কাজ শেষ করার জন্য সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

জেলা পরিষদ জানায়, সাধারণ মানুষ যেন জরুরি মুহূর্তে দ্রুত অ্যাম্বুলেন্স সেবা পান এবং মৃতদেহের শেষকৃত্যের প্রক্রিয়া অত্যন্ত সম্মান ও পবিত্রতার সাথে সম্পন্ন করা যায়—এই লক্ষ্যেই প্রকল্পটি হাতে নেওয়া হয়েছে। শহরের প্রাণকেন্দ্রে এ ধরনের স্থাপনা নির্মিত হলে দুর্ভোগ কমবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

পরিদর্শনের সময় অধ্যাপক মামুন মাহমুদ বলেন, “মানুষের জীবনের শেষ যাত্রাটুকুও যেন মর্যাদার সাথে হয়, সেই চিন্তা থেকেই আমরা আধুনিক লাশ ধোয়ার ঘর নির্মাণ করছি। পাশাপাশি অ্যাম্বুলেন্স স্ট্যান্ড থাকলে রোগী পরিবহন আরও সহজ হবে। জনকল্যাণই জেলা পরিষদের মূল লক্ষ্য। এই উন্নয়ন ও মানবিক অগ্রযাত্রা ইনশাআল্লাহ অব্যাহত থাকবে।”

পরিদর্শনকালে নারায়ণগঞ্জ সড়ক ও জনপদ অধিদপ্তরের সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী আহসান উল্লাহ মজুমদার, উপ-সহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন, আব্দুল্লাহ আল নোমান, জেলা পরিষদের সহকারী প্রকোশলী মোহাম্মদ নাহিদুল ইসলাম,জেলা জাতীয়তাবাদী তাতী দলের সাংগঠনিক সম্পাদক মো. সিদ্দিকুর রহমান উজ্জ্বলসহ অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষরা উপস্থিত ছিলেন।

জেলা পরিষদ কর্তৃপক্ষ জানিয়েছে, নির্মাণ কাজ শুরু হলে স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে প্রকল্প বাস্তবায়ন করা হবে।

বাংলাদেশ সময়: ১৭:০৯:৩০   ১২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
বাংলাদেশ গেজেটে ৬ হাজার ৭৮৭ শহীদ মুক্তিযোদ্ধার নাম অন্তর্ভুক্ত : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী
আলু চাষিদের ন্যায্যমূল্য ও সংরক্ষণে পদক্ষেপ নিচ্ছে সরকার : কৃষিমন্ত্রী
সুন্দরবনকে কেন্দ্র করে পর্যটন উন্নয়ন কার্যক্রম গ্রহণ করা হবে : পর্যটনমন্ত্রী
যুক্তরাষ্ট্র-ইরানকে ‘বাস্তবসম্মত আলোচনার’ আহ্বান চীনের
শিশু নন্দিনী হত্যার ন্যায়বিচার নিশ্চিত করা হবে : আসাদুল হাবিব দুলু
রূপগঞ্জে অভিযানে গিয়ে হামলার শিকার ঢাকা ডিবি পুলিশের ৩ সদস্য
এই উচ্চাভিলাষী বাজেট বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে যাবে - আইনমন্ত্রী
বর্তমান সংসদের কোনো সদস্যকে ঋণখেলাপি বলা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
মানিক মিয়া অ্যাভিনিউ হবে পরিচ্ছন্ন ও সবুজ জনপরিসর: ডেপুটি স্পিকার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ