শিক্ষার্থীদের সচেতনতায় ডেঙ্গু প্রতিরোধে নাসিকের পরিচ্ছন্নতা অভিযান

প্রথম পাতা » ছবি গ্যালারী » শিক্ষার্থীদের সচেতনতায় ডেঙ্গু প্রতিরোধে নাসিকের পরিচ্ছন্নতা অভিযান
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬



শিক্ষার্থীদের সচেতনতায় ডেঙ্গু প্রতিরোধে নাসিকের পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গু, চিকুনগুনিয়াসহ মশাবাহিত রোগ প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি পালন করেছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক)।

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুর ১২টায় নারায়ণগঞ্জ হাই স্কুলের অ্যাসেম্বলিতে “নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি, ডেঙ্গুমুক্ত নারায়ণগঞ্জ গড়ি” প্রতিপাদ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক মো. সাখাওয়াত হোসেন খান।

এসময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে প্রশাসক বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সিটি করপোরেশনের উদ্যোগই যথেষ্ট নয়, বরং প্রতিটি নাগরিকের সচেতন অংশগ্রহণ প্রয়োজন। তিনি বলেন, “আপনারা সবাই নিজ নিজ অবস্থান থেকে একেকজন অভিভাবক। সবাই যদি নিজেদের বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখে এবং সচেতন থাকে, তাহলে ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব।”

তিনি শিক্ষার্থীদের ভালো লেখাপড়ার পাশাপাশি মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। তিনি বলেন, ভালো মানুষ হয়ে বাবা-মায়ের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে এবং তাদের কথা মেনে চলতে হবে।

ডেঙ্গু প্রতিরোধে করণীয় সম্পর্কে প্রশাসক শিক্ষার্থীদের মশারি টানিয়ে ঘুমানোর পরামর্শ দেন এবং বাড়ির আশপাশে কোথাও যেন পানি জমে না থাকে সেদিকে বিশেষভাবে খেয়াল রাখার আহ্বান জানান। তিনি বলেন, ডেঙ্গুর বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে হলে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

ডেঙ্গুর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তিনি নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা গেলে ডেঙ্গুসহ বিভিন্ন মশাবাহিত রোগের বিস্তার অনেকাংশে রোধ করা সম্ভব।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. নূর কুতুবুল আলম, নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. মাহমুদুল হাসান ভূঁইয়া, শিক্ষকবৃন্দ এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী।

কর্মসূচিতে শিক্ষার্থীদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক বার্তা প্রচার করা হয় এবং পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৭:১৩:৫৮   ২০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
বাংলাদেশ গেজেটে ৬ হাজার ৭৮৭ শহীদ মুক্তিযোদ্ধার নাম অন্তর্ভুক্ত : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী
আলু চাষিদের ন্যায্যমূল্য ও সংরক্ষণে পদক্ষেপ নিচ্ছে সরকার : কৃষিমন্ত্রী
সুন্দরবনকে কেন্দ্র করে পর্যটন উন্নয়ন কার্যক্রম গ্রহণ করা হবে : পর্যটনমন্ত্রী
যুক্তরাষ্ট্র-ইরানকে ‘বাস্তবসম্মত আলোচনার’ আহ্বান চীনের
শিশু নন্দিনী হত্যার ন্যায়বিচার নিশ্চিত করা হবে : আসাদুল হাবিব দুলু
রূপগঞ্জে অভিযানে গিয়ে হামলার শিকার ঢাকা ডিবি পুলিশের ৩ সদস্য
এই উচ্চাভিলাষী বাজেট বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে যাবে - আইনমন্ত্রী
বর্তমান সংসদের কোনো সদস্যকে ঋণখেলাপি বলা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
মানিক মিয়া অ্যাভিনিউ হবে পরিচ্ছন্ন ও সবুজ জনপরিসর: ডেপুটি স্পিকার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ