বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

শিশু নন্দিনী হত্যার ন্যায়বিচার নিশ্চিত করা হবে : আসাদুল হাবিব দুলু

প্রথম পাতা » ছবি গ্যালারী » শিশু নন্দিনী হত্যার ন্যায়বিচার নিশ্চিত করা হবে : আসাদুল হাবিব দুলু
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬



শিশু নন্দিনী হত্যার ন্যায়বিচার নিশ্চিত করা হবে : আসাদুল হাবিব দুলু

শিশু নন্দিনী হত্যাকাণ্ডের ন্যায় বিচার নিশ্চিতে সকল পদক্ষেপ গ্রহণ করা হবে বলে আশ্বস্ত করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

তিনি বলেন, শিশু নন্দিনীকে হত্যা নিষ্ঠুর, নির্মম ও নৃশংস এক ঘটনা। কোনো সুস্থ স্বাভাবিক মানুষ এমন বর্বরোচিত কাণ্ড ঘটাতে পারে না। সরকার এই হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিতে সকল পদক্ষেপ গ্রহণ করবে।

ত্রাণমন্ত্রী আজ বৃহস্পতিবার সকালে আদিতমারী উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নে নিহত শিশু নন্দিনীর পরিবারের সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের কাছে এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

সংসদ চলমান থাকা সত্ত্বেও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে লালমনিরহাটের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান ও রোকন উদ্দিন বাবুলকে সঙ্গে নিয়ে এখানে এসেছি বলেও জানান ত্রাণমন্ত্রী।

আসাদুল হাবিব দুলু বলেন, প্রশাসন ইতোমধ্যে অভিযুক্ত হত্যাকারীকে গ্রেফতার করেছে এবং আসামি হত্যাকাণ্ডে সম্পৃক্ততার স্বীকারোক্তি দিয়েছেন।

বর্তমান সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় দৃঢ় সংকল্পবদ্ধ জানিয়ে তিনি বলেন, যারা মব সৃষ্টি করে এ ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করার অপচেষ্টা করেছেন, জেলা প্রশাসকসহ জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের গাড়িতে আগুন দিয়েছেন, জনমনে ত্রাশ ও ভীতির সঞ্চার করেছেন তাদেরকেও আইনের আওতায় আনা হবে।

এ সময় লালমনিরহাট জেলা প্রশাসক মুহা. রাশেদুল হক প্রধান, পুলিশ সুপার মো. আসাদুজ্জামানসহ জেলা ও উপজেলা প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ১৬ জুন সকালে আদিতমারী উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের নিখোঁজ হওয়া ৭ বছরের শিশু নন্দিনী রানীর বস্তাবন্দি মরদেহ ভুট্টাক্ষেত থেকে উদ্ধার করা হয়।

বাংলাদেশ সময়: ২৩:৪৮:৩৬   ৯ বার পঠিত