প্রথম দল হিসেবে নক আউট পর্বে মেক্সিকো

প্রথম পাতা » খেলাধুলা » প্রথম দল হিসেবে নক আউট পর্বে মেক্সিকো
শুক্রবার, ১৯ জুন ২০২৬



প্রথম দল হিসেবে নক আউট পর্বে মেক্সিকো

সবার আগে শেষ ৩২ নিশ্চিত করল সহ-আয়োজক দেশ মেক্সিকো। বাংলাদেশ সময় শুক্রবার (১৯ জুন) সকালে তারা দক্ষিণ কোরিয়াকে ১-০ গোলে হারায়। প্রথম দুই ম্যাচ জিতেই শেষ ৩২-এ পা রাখল হাভিয়ের আগুইরের দল।

পুরো ম্যাচে বল দখল ও আক্রমণে এগিয়ে ছিল দক্ষিণ কোরিয়া-ই। তবে তাদেরই ভুলে গোল পেয়ে যায় মেক্সিকো। আর সেই গোলই ম্যাচে ব্যবধান গড়ে দেয়।

৫০ মিনিটে দক্ষিণ কোরিয়ার গোলরক্ষক কিম সুং–গিউ একটি ক্রস ধরতে বেরিয়ে এসে তিনি নিজের এক সতীর্থের সঙ্গে ধাক্কা খান এবং বল হাত থেকে ফেলে দেন। সেই সুযোগটি কাজে লাগাতে একটুও দেরি করেননি লুইস রোমো। বক্সের ভেতর দারুণ এক ভলিতে বল জালে জড়িয়ে মেক্সিকোকে এগিয়ে দেন তিনি।

এর পর কোরিয়া বেশ চেষ্টা করেছে গোল করার। একটি গোল প্রায় পেয়েই গিয়েছিলো তারা। তবে গোল লাইন থেকে বাঁচিয়ে দেন মেক্সিকোর গোলকিপার রাউল রাঙ্গেল। শেষ পর্যন্ত আর গোল করতে পারেনি কোনো দলই। ফলে ১-০ গোলে জয় নিয়ে পরের রাউন্ড নিশ্চিত করল মেক্সিকো।

মেক্সিকো নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২-০ গোলে হারিয়েছিল। ফলে দুই ম্যাচে কোনো গোল হজম করেনি তারা এখন পর্যন্ত। অপরদিকে, প্রথম ম্যাচে চেকিয়াকে হারালেও আজ মেক্সিকোর কাছে হেরে গেল এশিয়ার দেশ কোরিয়া। তবে এখনও গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ৩২-এ যাওয়ার সুযোগ আছে তাদের। নিজেদের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে বড় ব্যবধানে হারাতে হবে তাদের, তার পাশাপাশি মেক্সিকোর বিপক্ষে জিততে হবে চেকিয়ার।

বাংলাদেশ সময়: ১৬:৩০:৩৫   ১০৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


সিটিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বসুন্ধরা কিংসের
এল ক্লাসিকোতে ‘বিশেষ’ জার্সি’ পড়ে খেলতে মাঠে নামবে বার্সেলোনা
পিএসজি হতে পারে ক্লাব ফুটবলের রোল মডেল
শেষের ৭ মিনিটের ঝড়ে রোমাকে হারিয়ে রিয়ালের অবিশ্বাস্য জয়
বারকোলার হ্যাটট্রিক, লাস্কের জালে লিভারপুলের গোলোৎসব
অজিদের কাছে হেরে উদ্বিগ্ন প্রোটিয়ারা
২৫ বছরে প্রথম ঘরের মাঠে প্রিমিয়ার লিগ জয় উদযাপন কভেন্ট্রির
লিটনের সেঞ্চুরি, ৪৭৮ রানের লিড নিয়ে ইনিংস ঘোষণা বাংলাদেশের
লাল কার্ডে ভেঙে পড়ল লিভারপুল, ৩ গোলে জয় সিটির
রোমাঞ্চকর লড়াইয়ে ব্রেন্টফোর্ডের বিপক্ষে পয়েন্ট ভাগাভাগি করল অ্যাস্টন ভিলা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ