![]()
ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর পৌরসভার ৭ নং ওয়ার্ডের পিয়ারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সিনিয়র ও জুনিয়রদের মধ্যকার এক বর্ণাঢ্য ফুটবল প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন ফরিদপুর ৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।
আজ শুক্রবার বিকেলে প্রধান অতিথি থেকে উক্ত প্রতিযোগিতার উদ্বোধন করেন তিনি। এ সময় বিএনপি নেতৃবৃন্দ ও স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, খেলাধুলা তরুণ প্রজন্মকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখে এবং মাদক ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর পূর্বে তিনি মাঠে এসে পৌঁছলে তাকে স্বাগত জানান স্থানীয় এলাকাবাসী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বাংলাদেশ সময়: ২২:২৩:২৪ ৭ বার পঠিত