ফরিদপুরে কুখ্যাত ‘সিরিঞ্জ তুফান’ গ্রেফতার, ৬ মাসের কারাদণ্ড

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে কুখ্যাত ‘সিরিঞ্জ তুফান’ গ্রেফতার, ৬ মাসের কারাদণ্ড
শুক্রবার, ১৯ জুন ২০২৬



ফরিদপুরে কুখ্যাত ‘সিরিঞ্জ তুফান’ গ্রেফতার, ৬ মাসের কারাদণ্ড

ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর শহরের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের কাছে আতঙ্কের নাম ছিল কুখ্যাত ‘সিরিঞ্জ তুফান’। রক্তভর্তি সিরিঞ্জ দেখিয়ে পথচারীদের ভয়ভীতি প্রদর্শন, ছিনতাই এবং নারী পথচারীদের হয়রানির অভিযোগে অভিযুক্ত এই ব্যক্তিকে আবারও গ্রেফতার করেছে পুলিশ। পরে তাকে ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ‘সিরিঞ্জ তুফান’ নামে পরিচিত ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও জনবহুল এলাকায় পথচারীদের লক্ষ্য করে অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। রক্তভর্তি সিরিঞ্জ দেখিয়ে ভয় সৃষ্টি করে মোবাইল ফোন, টাকা-পয়সা ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়া ছিল তার নিয়মিত কৌশল। এছাড়া নারী পথচারীদের পথরোধ করে শারীরিক হেনস্তা ও ছিনতাইয়ের চেষ্টার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
এর আগে একাধিকবার গ্রেফতার হলেও ভুক্তভোগীদের লিখিত অভিযোগের অভাবে আইনের ফাঁক গলে বারবার মুক্তি পেয়ে যায় সে। ফলে শহরবাসীর মধ্যে দীর্ঘদিন ধরে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছিল।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে তার অপকর্ম নিয়ে ব্যাপক আলোচনা-
সমালোচনা শুরু হলে বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ নজরে আসে। পরবর্তীতে অভিযান চালিয়ে ‌আজ তাকে গ্রেফতার করা হয় এবং দ্রুত বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়।
কুখ্যাত এই অপরাধীকে গ্রেফতার ও শাস্তির আওতায় আনার ঘটনায় স্বস্তি প্রকাশ করেছেন ফরিদপুর বাসী। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা।

বাংলাদেশ সময়: ২২:২৫:৫০   ১২২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
দক্ষ ও প্রযুক্তিনির্ভর সিভিল সার্ভিস গড়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার
২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশ থেকে হজ করতে পারবেন ৮৩,৫০০ জন
পলাতক শেখ হাসিনা কীভাবে পাসপোর্ট-এনআইডি পাবেন : রিজভী
জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় ঐক্যবদ্ধ উদ্যোগ জরুরি : পরিবেশ প্রতিমন্ত্রী
জলবায়ু তহবিলের অর্থ সরাসরি ক্ষতিগ্রস্তদের কাছে পৌঁছানোর দাবি
পঞ্চগড়ে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা
কিশোর অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে শিক্ষাপ্রতিষ্ঠানে নজরদারির তাগিদ মৎস্য ও প্রনিসম্পদ প্রতিমন্ত্রীর
গোয়েন্দা অফিসের সামনেই ককটেল বিস্ফোরণ, তারা কী করে: শফিকুর রহমান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ