শনিবার, ২০ জুন ২০২৬

৭১ সেকেন্ডে পাওয়া গোলেই শেষ পর্যন্ত জয় মরক্কোর

প্রথম পাতা » খেলাধুলা » ৭১ সেকেন্ডে পাওয়া গোলেই শেষ পর্যন্ত জয় মরক্কোর
শনিবার, ২০ জুন ২০২৬



৭১ সেকেন্ডে পাওয়া গোলেই শেষ পর্যন্ত জয় মরক্কোর

ম্যাচ শুরুর বাঁশি বাজতে না বাজতেই মরক্কোর গোল। ম্যাচের বাকি সময়টা মরক্কোর একের পর এক আক্রমণ ঠেকিয়ে গেল স্কটল্যান্ড। প্রতিআক্রমণে টার্টান আর্মি চেষ্টা করলেও খুব বেশি সুবিধা করতে পারেনি। ম্যাচের শুরুতে পাওয়া গোলে ভর করেই আসরে নিজেদের প্রথম জয় পেল অ্যাটলাস লায়ন।

শনিবার (২০ জুন) গ্রুপ সি’র ম্যাচে স্কটল্যান্ডকে ১-০ গোলে হারিয়েছে মরক্কো। ম্যাচের ৭১ সেকেন্ডে একমাত্র গোলটি করেন ইসমাইল সাইবারি।

এর আগে ব্রাজিলের বিপক্ষে ১-১ গোলে ড্রয়ের ম্যাচেও মরক্কোর হয়ে গোল করেছিলেন সাইবারি।

বোস্টন স্টেডিয়ামে এদিন বলের দখলে এগিয়ে ছিল মরক্কো। গোলে শট নেয়ার ক্ষেত্রেও তাদেরই আধিপত্য। অ্যাটলাস লায়নরা ১২টি শট নিয়ে ৩টি লক্ষ্যে রাখতে সমর্থ হয়েছে। বিপরীতে ৬টি শট নিলেও কোনোটিই লক্ষ্যে রাখতে পারেনি টার্টান আর্মিরা।

ম্যাচ শুরুর বাঁশি বাজতে না বাজতেই দান প্রান্ত দিয়ে আক্রমণে উঠেছিল মরক্কো। এরপর দুর্দান্ত ফিনিশিংয়ে বল জালে পাঠান। আসরে ২ ম্যাচেই গোল করলেন পিএসভি এইন্দহেভেনের এই ফরোয়ার্ড।

দ্বিতীয়ার্ধে কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছে স্কটল্যান্ড। তবে কাঙ্ক্ষিত গোলের দেখা আর পায়নি তারা। মরক্কোর পারেনি ব্যবধান বাড়াতে।

২ ম্যাচ শেষে ৪ পয়েন্ট নিয়ে দুই নম্বরে মরক্কো। ব্রাজিলেরও পয়েন্ট সমান হলেও গোল ব্যবধানে শীর্ষে তারা।

বাংলাদেশ সময়: ১১:৪২:১৫   ৮ বার পঠিত