ফরিদপুরে পিকআপ ভর্তি ৩৫০ বোতল ভারতীয় কাশির সিরাপসহ ২ মাদক কারবারি আটক

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে পিকআপ ভর্তি ৩৫০ বোতল ভারতীয় কাশির সিরাপসহ ২ মাদক কারবারি আটক
শনিবার, ২০ জুন ২০২৬



সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দা উপজেলায় প্রায় ১০ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৩৫০ বোতল স্কাফ সিরাপসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে।
ফরিদপুরে পিকআপ ভর্তি ৩৫০ বোতল ভারতীয় কাশির সিরাপসহ ২ মাদক কারবারি আটক

র‌্যাব-১০ সূত্রে জানা যায়, গত শুক্রবার (১৯ জুন) রাত ১১টা ৫০ মিনিটের দিকে র‌্যাব-১০ এর সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নগরকান্দা থানার তোফাজ উদ্দিন ফিলিং স্টেশন এলাকায় ফরিদপুর-ভাঙ্গা মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে একটি সন্দেহভাজন পিকআপ ভ্যান তল্লাশি করে ৩৫০ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য ১০ লাখ ৫০ হাজার টাকা বলে জানিয়েছে র‌্যাব।
এ ঘটনায় চুয়াডাঙ্গা জেলার দর্শনা এলাকার মো. ছোট বাবু (৫১) এবং দামুড়হুদা উপজেলার মো. বাবু (৩১) নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। পরে মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপ ভ্যানটি জব্দ করা হয়।
র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে স্কাফ সিরাপসহ বিভিন্ন মাদকদ্রব্য সংগ্রহ করে ফরিদপুরের নগরকান্দাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।
উদ্ধারকৃত মাদক ও গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র‌্যাব-১০ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. আনোয়ার হোসেন বলেন, মাদক সমাজের জন্য একটি ভয়াবহ অভিশাপ। যুব সমাজকে রক্ষায় র‌্যাব ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে। মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে র‌্যাবের অবাহত থাকবে ‌ বলে জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৪:৫৫:১০   ২৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সরকার বিচার বিভাগকে স্বাধীনভাবে কাজ করতে দিতে চায় : অ্যাটর্নি জেনারেল
ফরিদপুর জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি মনোনীত নায়াব ইউসুফ
৭ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে ফরিদপুরে দলিল লেখক সমিতির জেলা ও বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত
ফরিদপুরে পিকআপ ভর্তি ৩৫০ বোতল ভারতীয় কাশির সিরাপসহ ২ মাদক কারবারি আটক
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ফ্লাইওভারে দুর্ঘটনায় এক শিশু নিহত, আহত ৪
কালকিনিতে শিক্ষাঙ্গনে বসে গাঁজা সেবন, ৩ যুবকের কারাদণ্ড
সাইবারির রেকর্ড ভেঙে দ্রুততম গোল প্যারাগুয়ের গালারজার
অস্ট্রেলিয়াকে হারিয়ে নকআউটে যুক্তরাষ্ট্র
হাইতির বিপক্ষে সহজ জয়ে গ্রুপ টেবিলের শীর্ষে ব্রাজিল
৭১ সেকেন্ডে পাওয়া গোলেই শেষ পর্যন্ত জয় মরক্কোর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ