ফৌজদারি অপরাধের দণ্ডের মাত্রা নিরূপণে আইন প্রণয়নের সম্ভাব্যতা যাচাইয়ে সেমিনার অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফৌজদারি অপরাধের দণ্ডের মাত্রা নিরূপণে আইন প্রণয়নের সম্ভাব্যতা যাচাইয়ে সেমিনার অনুষ্ঠিত
রবিবার, ২১ জুন ২০২৬



ফৌজদারি অপরাধের দণ্ডের মাত্রা নিরূপণে আইন প্রণয়নের সম্ভাব্যতা যাচাইয়ে সেমিনার অনুষ্ঠিত

আইন কমিশনের আয়োজনে ফৌজদারি অপরাধের দণ্ডের মাত্রা নিরূপণ বিষয়ক আইন প্রণয়নের সম্ভাব্যতা যাচাই শীর্ষক জাতীয় সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

আইন কমিশনের সম্মেলন কক্ষে আজকের এই সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। সেমিনারে সভাপতিত্ব করেন আইন কমিশনের চেয়ারম্যান বিচারপতি জিনাত আরা।

আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত আলী মোল্লাসহ আইন মন্ত্রণালয় এবং আইন কমিশনের কর্মকর্তারা ফৌজদারি অপরাধের দণ্ডের মাত্রা নিরূপণ বিষয়ক প্রস্তাবিত আইন নিয়ে উন্মুক্ত আলোচনায় তাদের অভিমত প্রকাশ করেন। উন্মুক্ত আলোচনাটি পরিচালনা করেন আইন কমিশনের গবেষণা কর্মকর্তা মো. আসিফ ইকবাল।

আজকের সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আইন কমিশনের সদস্য বিচারপতি শামীম হাসনাইন ও অধ্যাপক ড. নাইমা হক। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইন কমিশনের গবেষণা কর্মকর্তা মোসাম্মাদ মনিরা সুলতানা। সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন আইন কমিশনের সচিব (জেলা ও দায়রা জজ) সৈয়দ আজাদ সুবহানী।

বাংলাদেশ সময়: ১৭:০২:৪০   ৮৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সোনারগাঁয়ে বিয়েতে আসার পথে ট্রলারডুবি, নিহত ১, একই পরিবারের নিখোঁজ ৪
রূপগঞ্জে বাড়িতে ডাকাতি, ৫ জন গ্রেপ্তার, স্বর্ণালংকার ও অস্ত্র উদ্ধার
মহিলা কলেজের ছাত্রীরাই ভবিষ্যতে নেতৃত্ব দেবে: সাখাওয়াত
তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক
গণমাধ্যম কখনো সরকারের শত্রু বা প্রতিপক্ষ নয় : কাদের গনি চৌধুরী
শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার - তথ্য প্রতিমন্ত্রী
অবকাঠামোগত উন্নয়ন যেমন দরকার, তেমনি শিক্ষার গুণগত মান বৃদ্ধি করাও গুরুত্বপূর্ণ - শ্রমমন্ত্রী
জামালপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি শাহীন মেম্বার গ্রেফতার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ