ভাঙ্গায় বুদ্ধিপ্রতিবন্ধী যুবককে চোর অপবাদে গণপিটুনির অভিযোগ, প্রতিবাদের ঝড়

প্রথম পাতা » ছবি গ্যালারী » ভাঙ্গায় বুদ্ধিপ্রতিবন্ধী যুবককে চোর অপবাদে গণপিটুনির অভিযোগ, প্রতিবাদের ঝড়
রবিবার, ২১ জুন ২০২৬



ভাঙ্গায় বুদ্ধিপ্রতিবন্ধী যুবককে চোর অপবাদে গণপিটুনির অভিযোগ, প্রতিবাদের ঝড়

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের গোয়ালদী গ্রামের এক বুদ্ধিপ্রতিবন্ধী ও মানসিকভাবে ভারসাম্যহীন যুবককে মোটরসাইকেল চোর সন্দেহে গণপিটুনি দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি এলাকায় ব্যাপক ক্ষোভ ও প্রতিবাদের সৃষ্টি করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বেলায়েত মাতুব্বরের ছেলে ওই যুবককে পাথরাইল দীঘিরপাড় এলাকায় মোটরসাইকেল চুরির সন্দেহে একদল ব্যক্তি আটক করে মারধর করে। পরিবারের দাবি, তিনি মানসিকভাবে অসুস্থ এবং মোটরসাইকেল চালানো তো দূরের কথা, সাইকেল চালাতেও অক্ষম।
এ ঘটনায় স্থানীয় সচেতন মহল তীব্র নিন্দা জানিয়ে বলেছে, কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ থাকলে তা আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো উচিত। প্রমাণ ছাড়া কাউকে চোর আখ্যা দিয়ে গণপিটুনি দেওয়া আইনবিরোধী ও মানবাধিকার লঙ্ঘন পরিপন্থী।
স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের শনাক্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। একই সঙ্গে ভবিষ্যতে যেন কোনো নিরপরাধ ব্যক্তি এ ধরনের মব জাস্টিসের শিকার না হন, সে বিষয়ে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন।

বাংলাদেশ সময়: ১৭:৩৬:৪৯   ৯২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
৯ বছর পর জাপানের পর্দায় আমির খান, আসছে ‘সিতারে জমিন পার’
শ্রীলঙ্কাকে ২২৩ রানে হারিয়ে সিরিজ ইংল্যান্ডের
মাইক্রোএন্টারপ্রাইজ ও সৌরবিদ্যুত খাতে ৭ হাজার ২৪৫ কোটি টাকার ঋণ সহায়তা দেবে পিকেএসএফ
ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ জনের মৃত্যু
সাত মাসে নারায়ণগঞ্জকে ‘সন্ত্রাসের জনপদ’ থেকে মুক্ত করেছি: সাখাওয়াত
অপরাধ দমনে সকলের সহযোগিতা চাইলেন এসপি
সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়: ফজলুর রহমান
বান্দরবানকে পর্যটনবান্ধব শহর হিসেবে গড়ে তুলতে চাই : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী
দেশের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ