রবিবার, ২১ জুন ২০২৬

বিআইপিএস পরিচালনা বোর্ড ও নির্বাহী কমিটি পুনর্গঠনে বোর্ড সভা আহ্বানের সিদ্ধান্ত

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিআইপিএস পরিচালনা বোর্ড ও নির্বাহী কমিটি পুনর্গঠনে বোর্ড সভা আহ্বানের সিদ্ধান্ত
রবিবার, ২১ জুন ২০২৬



বিআইপিএস পরিচালনা বোর্ড ও নির্বাহী কমিটি পুনর্গঠনে বোর্ড সভা আহ্বানের সিদ্ধান্ত

বাংলাদেশ ইনস্টিটিউট অব পার্লামেন্টারি স্টাডিজ (বিআইপিএস) আইন, ২০০১-এর আওতায় পরিচালনা বোর্ড ও নির্বাহী কমিটি পুনর্গঠনের লক্ষ্যে চলতি বাজেট অধিবেশন শেষে সুবিধাজনক সময়ে বোর্ড সভা আহ্বানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির সভাপতি ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এবং কমিটির সদস্যরা স্পিকার হাফিজ উদ্দিন আহমদ-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ সিদ্ধান্ত নেন।

সাক্ষাৎকালে লাইব্রেরি কমিটির ৩ নম্বর সাব-কমিটির প্রতিবেদন স্পিকারের কাছে উপস্থাপন করা হয়। এ সময় প্রতিবেদনটির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে সংসদীয় গবেষণা, জ্ঞানচর্চা এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে বিআইপিএসের কার্যক্রম আরও কার্যকর ও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে বিআইপিএস আইন, ২০০১-এর আওতায় পরিচালনা বোর্ড ও নির্বাহী কমিটি পুনর্গঠনের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

সাক্ষাৎকালে লাইব্রেরি কমিটির সদস্য ডা. মো. মাহাবুবুর রহমান, নায়াব ইউসুফ আহমেদ, মীর আহমাদ বিন কাসেম, সাঈদ আল নোমান ও মোহাম্মদ নাজিবুর রহমান উপস্থিত ছিলেন।

এ ছাড়া বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারাও বৈঠকে অংশ নেন। সংসদীয় কার্যক্রমকে আরও আধুনিক, গবেষণানির্ভর ও কার্যকর করার লক্ষ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

বাংলাদেশ সময়: ১৭:৪৯:১০   ১২ বার পঠিত