রবিবার, ২১ জুন ২০২৬

পঞ্চবটী-পাগলা সড়ক নারায়ণগঞ্জ সওজের আওতায় আনার নির্দেশ ডিসির

প্রথম পাতা » ছবি গ্যালারী » পঞ্চবটী-পাগলা সড়ক নারায়ণগঞ্জ সওজের আওতায় আনার নির্দেশ ডিসির
রবিবার, ২১ জুন ২০২৬



পঞ্চবটী-পাগলা সড়ক নারায়ণগঞ্জ সওজের আওতায় আনার নির্দেশ ডিসির

ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের পঞ্চবটী থেকে পাগলা পর্যন্ত সড়ককে ঢাকা সড়ক ও জনপথ বিভাগের আওতা থেকে নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের আওতায় আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়েছেন জেলা প্রশাসক মো. রায়হান কবির।

রোববার (২১ জুন) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার বার্ষিক উন্নয়ন ও সমন্বয় কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন।

সভায় জেলা প্রশাসক রায়হান কবির জানান, সরকারি কর্মকর্তাদের নিজ নিজ দায়িত্ব ও কর্তব্য সচেতনভাবে পালন করতে হবে। সরকারি অর্থ ও জনবল সঠিকভাবে কাজে লাগানোর পাশাপাশি নিয়মিত নজরদারি করার আহ্বান জানান তিনি।

জেলার প্রত্যেক দপ্তরের কার্যক্রম সবসময় তদারকির মাধ্যমে রাখা হবে, যাতে কোনো ধরনের অনিয়মের সুযোগ কেউ না পায়, সে বিষয়ে সতর্ক করেন তিনি।

সভায় জেলার বিভিন্ন উন্নয়ন কার্যক্রম, সরকারি দপ্তরের তদারকি ও জনসেবার মান বাড়ানোর বিষয়ে গুরুত্বারোপ করেন জেলা প্রশাসক।

সভায় উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. আবুল ফজল মুহম্মদ মুশিউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সিফাত উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার ইব্রাহিম হোসেন, গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী হারুনুর রশিদ, সওজের নির্বাহী প্রকৌশলী আবদুর রহিম প্রমুখ।

বাংলাদেশ সময়: ২৩:৩৪:১৮   ১৩ বার পঠিত