নওগাঁ সীমান্তে ফের ৯ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

প্রথম পাতা » ছবি গ্যালারী » নওগাঁ সীমান্তে ফের ৯ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা
বুধবার, ২৪ জুন ২০২৬



নওগাঁ সীমান্তে ফের ৯ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

মাত্র দুই সপ্তাহের ব্যবধানে নওগাঁর সীমান্ত দিয়ে আবারও নারী-পুরুষ ও শিশুসহ ৯ জনকে পুশইনের চেষ্টা করছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বুধবার (২৪ জুন) ভোর রাতের দিকে পতাড়ী সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

নওগাঁ বিজিবি-১৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভোররাতের দিকে আদাতলা বিওপির আওতায় পাতাড়ী সীমান্ত এলাকার ৪৪ নম্বর মেইন পিলারের কাছে কয়েকজন ব্যক্তিকে ঘোরাঘুরি করতে দেখে বিজিবি। এ সময় সন্দেহ হলে তাদের শূন্যরেখায় আটকে দেয়া হয়। পরে জানা যায় তারা ভারতের বাংলা ভাষাভাষী মানুষ। বিএসএফ সদস্যরা তাদের বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছিল। তারা মোট ৯ জন। এর মধ্যে ৩ জন পুরুষ, ৩ জন নারী ও ৩ শিশু রয়েছে।

বিজিবি অধিনায়ক আরও জানান, তারা এখনো শূন্যরেখায় অবস্থান করছেন। তাদেরকে ঘিরে বিজিবির কড়া প্রহরা রয়েছে।

এর আগে, গত ৫ জুন একই সীমান্তের কলমু ডাঙ্গা এলাকায় ১৭ জনকে পুশইনের চেষ্টা চালায় বিএসএফ। পরে তাদের পুশ ব্যাক করে বিজিবি।

বাংলাদেশ সময়: ১১:১৩:২৬   ৯২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
বন্দরে অপরাধবিরোধী অভিযান: ইউপি সদস্যসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ
সহনশীল কৃষিখাদ্য ব্যবস্থা গড়ে তুলতে হবে : পরিবেশমন্ত্রী
২৪ দিনের মধ্যে রাজউকের প্ল্যান পাস করানোর চেষ্টা চলছে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী
বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা সরকারের প্রধান নির্বাচনি অঙ্গীকার : সমাজকল্যাণমন্ত্রী
ফতুল্লায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ি গ্রেপ্তার
বান্দরবান শহরকে পরিবেশবান্ধব ও পরিচ্ছন্ন পর্যটন নগরীতে রূপ দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে -পার্বত্য মন্ত্রী
ভুটানের প্রধানমন্ত্রী ও মালদ্বীপের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক
যুদ্ধ নয়, শান্তির আহ্বান জানিয়ে যে বার্তা দিলেন জাতিসংঘ মহাসচিব
জাতিসংঘে ইরানকে দুটি প্রস্তাব দিলেন ট্রাম্প

News 2 Narayanganj News Archive

আর্কাইভ