সদরপুর মহিলা কলেজে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দুআ অনুষ্ঠান

প্রথম পাতা » ছবি গ্যালারী » সদরপুর মহিলা কলেজে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দুআ অনুষ্ঠান
বুধবার, ২৪ জুন ২০২৬



সদরপুর মহিলা কলেজে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দুআ অনুষ্ঠান

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি: ২০২৬ সালের এইচএসসি ও বিএমটি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে বুধবার (২৪ জুন) সকাল ১০টায় ফরিদপুরের সদরপুর মহিলা কলেজের অডিটোরিয়ামে এক বিদায় ও দুআ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুত জামান বদু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আ. মান্নান হাওলাদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদরপুর মহিলা কলেজের প্রতিষ্ঠাতা প্রফেসর মো. ইছহাক মিয়া এবং বিশিষ্ট সমাজসেবক আব্দুল কুদ্দুস মোল্লা।

অনুষ্ঠানে অতিথিবৃন্দ বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ, সাফল্য ও কল্যাণ কামনা করেন। এ সময় শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে ২০২৬ সালের এইচএসসি ও বিএমটি পরীক্ষার্থীদের জন্য বিশেষ দুআ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলেজের প্রভাষক মোয়াজ্জেম হোসেন। শেষে দেশ, জাতি এবং বিদায়ী পরীক্ষার্থীদের সফলতা ও সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করে মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

বাংলাদেশ সময়: ১৭:১৯:২৮   ১৩৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আলফাডাঙ্গা হাসপাতালে রোগীদের জন্য সাবেক এমপি নাসিরের পক্ষ থেকে ১৫ ফ্যান উপহার
বিমানবন্দরে হুতি হামলার জবাবে ‘কঠোর পদক্ষেপের’ হুঁশিয়ারি সৌদি মন্ত্রীর
ফিরছে ‘দ্য ডার্টি পিকচার ২’, বিদ্যা বালান কি থাকছেন নতুন সিনেমায়?
এইচএসসি ও সমমানের ফল ২৯ অক্টোবর
কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগে চিকিৎসা সেবা গড়ে তোলার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার
বুড়িগঙ্গা তীরের ইসলামবাগ থেকে ৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংকের অনুদান
দুর্গোৎসবে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: এসপি হাবিব

News 2 Narayanganj News Archive

আর্কাইভ