অবৈধ বালু উত্তোলনের দায়ে সরিষাবাড়ীতে ৩ শ্রমিকের জেল-জরিমানা

প্রথম পাতা » ছবি গ্যালারী » অবৈধ বালু উত্তোলনের দায়ে সরিষাবাড়ীতে ৩ শ্রমিকের জেল-জরিমানা
বুধবার, ২৪ জুন ২০২৬



অবৈধ বালু উত্তোলনের দায়ে সরিষাবাড়ীতে ৩ শ্রমিকের জেল-জরিমানা

জামালপুর প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে অবৈধ বলগেটের মাধ্যমে বালু উত্তোলনের অপরাধে তিন শ্রমিককে অর্থদণ্ড ও কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

​বুধবার (২৪ জুন) দুপুরে পৌরসভার শিমলাপল্লী পশ্চিম পাড়া রেলি ব্রিজ সংলগ্ন ঝিনাই নদী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। সাজাপ্রাপ্তরা হলেন— মাগুরা মোহাম্মদপুর উপজেলার রোনগর গ্রামের হালিমুল্লাহর ছেলে ইয়াসমিন (২৩), টাঙ্গাইল ভূঞাপুর এলাকার বাসিন্দা মোহাম্মদ জয়নাল এর ছেলে সুরুজ্জামান (৩৫) এবং আব্দুর রশিদ ছেলে সাকিল মিয়া (১৮)।

অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লিজা রিছিল। তিনি জানান, অবৈধ বলগেটের মাধ্যমে নদীর তলদেশ থেকে বালু উত্তোলন করার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫ (১) ধারার অধীনে প্রতিজনকে ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। তিনি আরও বলেন, ​”নদীর তলদেশ থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দণ্ডপ্রাপ্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮:৫৮:০৬   ১৩১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আলফাডাঙ্গা হাসপাতালে রোগীদের জন্য সাবেক এমপি নাসিরের পক্ষ থেকে ১৫ ফ্যান উপহার
বিমানবন্দরে হুতি হামলার জবাবে ‘কঠোর পদক্ষেপের’ হুঁশিয়ারি সৌদি মন্ত্রীর
ফিরছে ‘দ্য ডার্টি পিকচার ২’, বিদ্যা বালান কি থাকছেন নতুন সিনেমায়?
এইচএসসি ও সমমানের ফল ২৯ অক্টোবর
কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগে চিকিৎসা সেবা গড়ে তোলার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার
বুড়িগঙ্গা তীরের ইসলামবাগ থেকে ৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংকের অনুদান
দুর্গোৎসবে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: এসপি হাবিব

News 2 Narayanganj News Archive

আর্কাইভ