সদরপুরে অগ্নিকান্ডে ৫ টি দোকান ঘর পুরে ছাই

প্রথম পাতা » ছবি গ্যালারী » সদরপুরে অগ্নিকান্ডে ৫ টি দোকান ঘর পুরে ছাই
বুধবার, ২৪ জুন ২০২৬



সদরপুরে অগ্নিকান্ডে ৫ টি দোকান ঘর পুরে ছাই

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের সদরপুরে অগ্নিকান্ডে ৫টি দোকান ঘর পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকান্ডের ঘটনায় সব হারিয়ে ব্যাবসায়ীরা নিঃস্ব হয়ে পরেছে।

মঙ্গলবার(২৩ জুন) ভোর ৪ টার দিকে উপজেলার চরবিষ্ণপুর ইউনিয়নের চরবিষ্ণুপুর জামতলা বাজারে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ব্যাবসায়ীরা হচ্ছেন আলি আহম্মেদ সর্দার, জাকির সর্দার, শুকুর সর্দার, মানর বেপারী,রাজন সর্দার,বিমল শীল। ব্যাবসায়ীদের দাবী এ ঘটনায় তাদের কয়েক লক্ষাধিক টাকার মালামাল পুরে গেছে।

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত বয়াবসায়ী বিমল শীল কান্নাজড়িত কন্ঠে জানান, ভোর রাত আনুমানিক ৪ টার দিকে আগুন লাগে। আমরা খবর পেয়ে এসে দেখি চোখের সামনে দাউ দাউ করে সব জ্বলছে। কিছুই বাহির করতে পারি নাই। আমার সব শেষ হয়ে গেছে। আমি এখন নিঃস্ব।

ক্ষতিগ্রস্ত আরেক মুদি ব্যাবসায়ী বলেন, আমরা কোন কিছুই বাইর করতে পারি নাই। ভোর রাতে আগুন লাগে। ওইসময় কোন লোকজন ছিলনা। সব শেষ হয়ে গেছে আমার। কিছুই বাহির করতে পারি নাই।

এ ব্যাপারে সদরপুর ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ নরেন্দ্র নাথ রায় চৌধুরী বলেন, ভোর রাতে আমরা খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে ছুটে যাই। আধা ঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসি। প্রাথমিক ভাবে ধারনা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের সুত্রপাত হয়েছে।

বাংলাদেশ সময়: ২০:০৫:০০   ১৩১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আলফাডাঙ্গা হাসপাতালে রোগীদের জন্য সাবেক এমপি নাসিরের পক্ষ থেকে ১৫ ফ্যান উপহার
বিমানবন্দরে হুতি হামলার জবাবে ‘কঠোর পদক্ষেপের’ হুঁশিয়ারি সৌদি মন্ত্রীর
ফিরছে ‘দ্য ডার্টি পিকচার ২’, বিদ্যা বালান কি থাকছেন নতুন সিনেমায়?
এইচএসসি ও সমমানের ফল ২৯ অক্টোবর
কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগে চিকিৎসা সেবা গড়ে তোলার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার
বুড়িগঙ্গা তীরের ইসলামবাগ থেকে ৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংকের অনুদান
দুর্গোৎসবে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: এসপি হাবিব

News 2 Narayanganj News Archive

আর্কাইভ