নগরকান্দায় বারবার নির্বাচিত সাবেক উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান সরদারের ইন্তেকাল

প্রথম পাতা » ছবি গ্যালারী » নগরকান্দায় বারবার নির্বাচিত সাবেক উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান সরদারের ইন্তেকাল
বুধবার, ২৪ জুন ২০২৬



নগরকান্দায় বারবার নির্বাচিত সাবেক উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান সরদারের ইন্তেকাল

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দা উপজেলা পরিষদের নির্বাচনে বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহ ওয়া ইন্নাইলাইহি রাজিউন)।

তিনি উপজেলার ডাঙ্গী ইউনিয়নের বিলগোবিন্দপুর গ্রামের মৃত আব্দুল ওয়াহেদ সরদারের বড় ছেলে।

বুধবার সকাল সারে নয়টার দিকে তাহার নিজ বাড়ী উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ঐতিহ্যবাহী সরদার বাড়ীতে তিনি ইন্তেকাল করেন।
মৃত্যুর সময় তাহার বয়স হয়েছিলো ৮৪ বছর।
তিনি ফরিদপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ছিলেন, এছাড়া উপজেলার বিলগোবিন্দপুর উচ্চ বিদ্যালয়, তালা নাজিমুদ্দিন উচ্চ বিদ্যালয়, সরকারী মহেন্দ্র নারায়ণ একাডেমির ম্যানেজিং কমিটির সভাপতি ও ছিলেন। এছাড়া বিলগোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকেরও দ্বায়িত্ব পালন করেছেন। মৃত্যুর সময় তিনি দুই পুত্র ও তিন কন্যা, নাতি নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তাহার মৃত্যুতে নগরকান্দা ও সালথায় সর্বোস্তরে শোকের ছায়া নেমে এসেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন মরহুমের ভাতিজা বিশিষ্ট সমাজসেবক সরদার সাব্বির ইবনে জামান।

সাব্বির ইবনে জামান বলেন, মানুষের সাথে ভালো ব্যবহার ও উপকার করাই যেন ছিল তার জীবনের প্রধান লক্ষ্য। দল-মত নির্বিশেষে সকল শ্রেণী-পেশার মানুষের সঙ্গে তাঁর ছিল আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক। তাঁর মৃত্যুতে আজ আমাদের পরিবার প্রধান অভিভাবকে হারালো।

বুধবার বিকাল সারে পাঁচটায় বিলগোবিন্দপুর উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। জানাযায় সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোঃ সোহরাব হোসেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কেএম জাহাঙ্গীর হোসেন, সৈয়দ শাহিনুজ্জামান শাহিন, দেলোয়ার হোসেন, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সর্বস্তরের হাজার হাজার মুসল্লীরা শরীক হয়।

তার মৃত্যুতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু (এমপি) গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

এছাড়া উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও লস্করদিয়া ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি শওকত আলী শরীফ, সিনিয়র সহ-সভাপতি বিলায়েত হোসেন লিটন ও অন্যান্ন ব্যক্তিবর্গ গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
মরহুমের নামাজে জানাযা পড়ান আল্লামা শাহ্ আকরাম আলী (ধলা) হুজুর।

বাংলাদেশ সময়: ২০:২৪:৫৩   ১১৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আলফাডাঙ্গা হাসপাতালে রোগীদের জন্য সাবেক এমপি নাসিরের পক্ষ থেকে ১৫ ফ্যান উপহার
বিমানবন্দরে হুতি হামলার জবাবে ‘কঠোর পদক্ষেপের’ হুঁশিয়ারি সৌদি মন্ত্রীর
ফিরছে ‘দ্য ডার্টি পিকচার ২’, বিদ্যা বালান কি থাকছেন নতুন সিনেমায়?
এইচএসসি ও সমমানের ফল ২৯ অক্টোবর
কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগে চিকিৎসা সেবা গড়ে তোলার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার
বুড়িগঙ্গা তীরের ইসলামবাগ থেকে ৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংকের অনুদান
দুর্গোৎসবে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: এসপি হাবিব

News 2 Narayanganj News Archive

আর্কাইভ