বুধবার, ২৪ জুন ২০২৬

জামালপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু, এলাকায় শোকের ছায়া

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু, এলাকায় শোকের ছায়া
বুধবার, ২৪ জুন ২০২৬



জামালপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু, এলাকায় শোকের ছায়া

জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে মো. রোস্তম মন্ডল (৫০) নামের এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

​আজ বুধবার (২৪ জুন) বিকালে উপজেলার ফুলজোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রোস্তম মন্ডল ওই এলাকার সোহরাব মন্ডলের ছেলে।

​স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে আকাশ মেঘাচ্ছন্ন দেখে মাঠে বেঁধে রাখা গরু ঘরে ফিরিয়ে আনতে যান রোস্তম মন্ডল। এ সময় হঠাৎ তীব্র বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। পরে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করেন।

​এ ঘটনায় ফুলজোড় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। মাদারগঞ্জ মডেল থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

বাংলাদেশ সময়: ২০:২৬:৪৬   ১১৭ বার পঠিত