আদালত চত্বর থেকে চুরি হওয়া গাড়িসহ চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার

প্রথম পাতা » ছবি গ্যালারী » আদালত চত্বর থেকে চুরি হওয়া গাড়িসহ চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার
শনিবার, ২৭ জুন ২০২৬



আদালত চত্বর থেকে চুরি হওয়া গাড়িসহ চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার

নারায়ণগঞ্জে জেলা আদালত চত্বর থেকে চুরি হওয়া একটি প্রাইভেট কার উদ্ধারের অভিযানে নেমে আন্তঃজেলা গাড়ি চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে তিনটি চোরাই গাড়িও উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৭ জুন) দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সি।

এর আগে শুক্রবার (২৬ জুন) রাতে কুমিল্লা জেলার নাঙ্গলকোট এলাকায় অভিযান চালিয়ে চোরাই ৩টি গাড়ি উদ্ধার সহ তিনজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- ফতুল্লা থানাধিন চিতাশাল এলাকার মুক্তার হোসেন (৪৮), কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানার তেতৈয়া এলাকার মোমিনুর রহমান লিটন (৪২) এবং একই থানার ভাতুয়া এলাকার আলাউদ্দিন (৩৬)।

পুলিশ জানায়, গত ২২ জুন সকালে জেলা আদালত চত্বরে পার্কিং করা একটি প্রাইভেট কার চুরির অভিযোগ পায় পুলিশ। এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় মামলা হলে গাড়িটি উদ্ধারে তদন্ত ও অভিযান শুরু করে পুলিশ। তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে কুমিল্লা জেলার নাঙ্গলকোট এলাকায় অভিযান চালিয়ে আন্তঃজেলা গাড়ি চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে রাতেই ওই এলাকা থেকে উদ্ধার হয় চুরি হওয়া প্রাইভেট কারটি সহ তিনটি চোরাই গাড়ি।

সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সি জানান, গ্রেফতাররা আন্তঃজেলা গাড়ি চোর চক্রের পেশাদার সদস্য। তারা গাড়ি চুরি করে বিভিন্ন জেলায় নিয়ে বিক্রি করে থাকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদের অপরাধ স্বীকার করেছে।

জেলা পুলিশ সুপার আরও জানান, গ্রেফতারদের বিরুদ্ধে ইতিপূর্বে অন্তত ৫টি চুরি ও মাদক মামলাও রয়েছে। শনিবার দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬:২৫:৫৯   ৭৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ফরিদপুরে পদ্মার ভাঙন রোধে ট্রাম্পিং কাজের উদ্বোধন এমপি চৌধুরী নায়াব ইউসুফের
কালকি‌নি‌তে পল্লী চিকিৎসকদের ভূমিকা শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
ফতুল্লায় পুলিশের ওপর গুলি: অস্ত্র-ম্যাগাজিনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার, আহত ৪
গণতান্ত্রিক রাজনীতির মূল কারিগর খালেদা জিয়া: মির্জা ফখরুল
‘সীতাকুণ্ডে দুর্ঘটনাকবলিত জাহাজে ছিল মাত্রাতিরিক্ত হাইড্রোজেন সালফাইড’
গাজা পরিকল্পনা নিয়ে ইসরাইল সফর করবেন ট্রাম্পের জামাতা কুশনার
বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বের কারণেই বাংলাদেশ দাঁড়িয়ে আছে - আমির খসরু
মানুষের সেবায় কাজ করে যাচ্ছে ‘মাস্তুল ফাউন্ডেশন’: ভূমিমন্ত্রী
চা-চাষ লালমনিরহাটে সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচন করেছে: ত্রাণমন্ত্রী
সুনামগঞ্জে স্থানীয় সরকার নির্বাচনে নারীর প্রতিনিধিত্ব শীর্ষক গোলটেবিল বৈঠক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ