ফরিদপুরে প্রায় ৯শ বোতল স্কাফ সিরাপসহ আটক একজন

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে প্রায় ৯শ বোতল স্কাফ সিরাপসহ আটক একজন
শনিবার, ২৭ জুন ২০২৬



ফরিদপুরে প্রায় ৯শ বোতল স্কাফ সিরাপসহ আটক একজন

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে প্রায় ৯শ বোতল মাদক স্কাফ সিরাপসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১০। যার আনুমানিক মূল্যে ২৬ লাখ ৪০ হাজার টাকা। এসময় স্কাফ বহনকারী প্রাইভেটকারটি জব্দ করা হয়।

শনিবার (২৭ জুন) দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান ফরিদপুর র‌্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর ফারহান মাহমুদ মোক্তাদা।

কোম্পানী কমান্ডার জানান, গোপন সংবাদের ভিত্তিত্বে ঢাকা-খুলনা মহাসড়কের রাজবাড়ী রাস্তার মোড়ে শনিবার ভোররাতে চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালানো হয়। এসময় সাতক্ষীরা থেকে আসা একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৮শ ৮০ বোতল স্কাফ (ফেনসিডিলের বিকল্প) উদ্ধার করা হয়। এসময় মাদক ব্যবসায়ী রানা গাজী (৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। প্রাইভেটকারটিও জব্দ করা হয়।

উদ্ধারকৃত স্কাফের মূল্যে ২৬ লাখ ৪০ হাজার টাকা।

কোম্পানী কমান্ডার জানান, আটক মাদক ব্যবসায়ী রানা গাজী সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার সখিপুর গ্রামের রহিম গাজীর ছেলে। রানা গাজী দীর্ঘদিন ধরে সাতক্ষীরা থেকে স্কাফসহ বিভিন্ন মাদক ফরিদপুরসহ আশপাশের এলাকায় এনে বিক্রি করতো বলে অভিযোগ রয়েছে। তার নামে একাধিক মামলাও রয়েছে। আটককৃতকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:৩৯:২৩   ১৪১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আলফাডাঙ্গা হাসপাতালে রোগীদের জন্য সাবেক এমপি নাসিরের পক্ষ থেকে ১৫ ফ্যান উপহার
বিমানবন্দরে হুতি হামলার জবাবে ‘কঠোর পদক্ষেপের’ হুঁশিয়ারি সৌদি মন্ত্রীর
ফিরছে ‘দ্য ডার্টি পিকচার ২’, বিদ্যা বালান কি থাকছেন নতুন সিনেমায়?
এইচএসসি ও সমমানের ফল ২৯ অক্টোবর
কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগে চিকিৎসা সেবা গড়ে তোলার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার
বুড়িগঙ্গা তীরের ইসলামবাগ থেকে ৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংকের অনুদান
দুর্গোৎসবে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: এসপি হাবিব

News 2 Narayanganj News Archive

আর্কাইভ