![]()
পরিচালক রাজ নিদিমোরুকে বিয়ের পর মা হতে চলেছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। কয়েকদিন আগে সংবাদ সম্মেলনে সংসারে নতুন অতিথি আসার ঘোষণা দেন তিনি। সেখানেই সামান্থা ‘সম্পর্ক ও নারী’ প্রসঙ্গে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন যা এখন শোবিজ দুনিয়ায় আলোচনার কেন্দ্রে রয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম নিউজ ১৮ এর প্রতিবেদন থেকে জানা যায়, নতুন সিনেমা ‘মা ইন্তি বাঙ্গারাম’-এর সাফল্য উদ্যাপন অনুষ্ঠানে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন সামান্থা। সেখানেই ভক্তদের সুখবর দেন তাদের সংসারে নতুন অতিথি আসছে। একই সঙ্গে ইঙ্গিতপূর্ণ একটি মন্তব্যও করেন নায়িকা।
সামান্থা জানান, কোনো সঙ্গীই জীবনে পূর্ণতা দেবে নারীদের এমনটা বিশ্বাস করা উচিত নয়। ‘সম্পর্ক ও নারী’ প্রসঙ্গে অভিনেত্রী বলেন,
ক্যারিয়ার এবং সম্পর্ক আপনার হাতেই রয়েছে। কিন্তু কখনও কখনও সম্পর্কগুলো জটিল হয় এবং তা সবসময় আপনার নিয়ন্ত্রণে থাকে না। একটি সম্পর্ক টিকিয়ে রাখতে দুজন মানুষের প্রয়োজন হয়। এটাতে আমি যা বুঝেছি তা হলো একজন নারী হিসেবে আপনার নিজের ওপর আত্মবিশ্বাস থাকা এবং একজন ব্যক্তি হিসেবে পরিপূর্ণ হওয়া প্রয়োজন।
এরপরই সামান্থা ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন। বলেন,
একসময় আপনি সঠিক মানুষটিকে খুঁজে পাবেন। কিন্তু যদি আপনি নিজেকে পূর্ণ করার জন্য অন্য কাউকে খোঁজেন অথবা সেই মানুষটির জন্য অপেক্ষা করেন তাহলে ব্যাপারটা ভালো হবে না। এর কারণ হলো, এতে বিপরীত দিক থেকে প্রত্যাশা বেড়ে যাবে যেটা ঠিক নয়।
সামান্থার এমন মন্তব্য নেটদুনিয়ায় প্রকাশ পেতেই ঝড়ের গতিতে তা ভাইরাল হয়। অনেক ভক্তই মনে করছেন সামান্থার হঠাৎ এমন ইঙ্গিতপূর্ণ মন্তব্য তার সাবেক স্বামী ও অভিনেতা নাগা চৈতন্যর স্ত্রী ও অভিনেত্রী শোভিতা ধলিপালাকে উদ্দেশ্য করে করেছেন।
কারণ ২০২৪ সালে নাগাকে বিয়ের সময় ‘মেড ইন হেভেন’খ্যাত অভিনেত্রী শোভিতা বলেছিলেন, আমি ঠিক বিশ্বাস করি না যে, একজন মানুষ অসম্পূর্ণ; অন্য কেউ এসে সেই শূন্যস্থান পূরণ করে। আমি মনে করি, আমরা নিজেরাই সম্পূর্ণ। তবু তাকে ছাড়া আমি পূর্ণ হতাম না।
যদিও সামান্থা তার মন্তব্যে কারো নাম উল্লেখ করেননি। কিন্তু ভক্তদের বেশিরভাগই মনে করছেন শোভিতাকে পুরনো কথা নতুনভাবে মনে করিয়ে দিতেই সংবাদমাধ্যমে এমন মন্তব্য করেছেন সামান্থা।
২০১৭ সালে ভালোবেসে বিয়ে করেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা সামান্থা রুথ প্রভু ও নাগা চৈতন্য। বিয়ের ৪ বছর পেরোতেই ২০২১ সালে তারা বিচ্ছেদের ঘোষণা দেন। বিচ্ছেদের পর সামান্থা শারীরিক ও মানসকিভাবে অসুস্থ হয়ে পড়েন।
এমন পরিস্থিতিতেই ২০২৪ সালে অভিনেত্রী শোভিতা ধুলিপালাকে বিয়ে করেন নাগা। এরপর অনেক কষ্টে পুরনো অতীত ভুলে ২০২৫ সালের ১ ডিসেম্বর নির্মাতা রাজ নিধুমুরুকে বিয়ে করেন সামান্থা রুথ।
বাংলাদেশ সময়: ১৬:৫৪:৪১ ১৫ বার পঠিত