ঝিনাইদহে জেলা পরিষদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

প্রথম পাতা » খুলনা » ঝিনাইদহে জেলা পরিষদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
শনিবার, ২৭ জুন ২০২৬



ঝিনাইদহে জেলা পরিষদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

মাদক বিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঝিনাইদহে জেলা পরিষদ প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট গতকাল শুক্রবার বিকেলে শুরু হয়েছে। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হওয়া টুর্নামেন্টে ৮টি দল অংশগ্রহণ করছে।
‎
শুক্রবার বিকেল তিনটায় শহরের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। সংস্কৃিত মন্ত্রী নিতাই রায় চৌধুরী টুর্নামেন্টের উদ্বোধন করেন।
‎
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. নোমান হোসেন, জেলা পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশীষ বিন হাছান, জেলা পরিষদের প্রশাসক অ্যাড. এমএ মজিদ, টুর্নামেন্ট আয়োজক কমিটির আহ্বায়ক ও জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা।
‎
এ সময় মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিশু কিশোরদের বর্ণাঢ্য সাংস্কৃতিক পরিবেশনা প্রদর্শন করা হয়। পরে জাতীয় সংগীত গাওয়ার সাথে সাথে জাতীয় পতাকা,জাতীয় ক্রীড়া সংস্থা ও জেলা ক্রীড়া সংস্থার পতাকা উত্তোলন করেন অতিথিরা।
‎
পতাকা উত্তোলন শেষে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী। এরপর তিনি উদ্বোধনী খেলায় অংশগ্রহণকারী দুই দলের খেলোয়াড় ও কলাকুশলীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
‎
উদ্বোধনী খেলায় বগুড়ার শেরপুর ফুটবল একাডেমি ও কুষ্টিয়া একাদশ অংশ নেয়। খেলায় ৩-০ গোলে বগুড়া একাদশকে পরাজিত করে জয়লাভ করে কুষ্টিয়া একাদশ।

বাংলাদেশ সময়: ১৬:৫০:৩৩   ১০৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


সুন্দরবনে সম্রাট বাহিনীর কবল থেকে ৪ জেলে উদ্ধার
কুষ্টিয়ায় ২৫৭ পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার, যানজট নিরসনে বিশেষ উদ্যোগ
বাগেরহাটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা সভা
অসংখ্য ডিসেম্বর আসবে তবুও শেখ হাসিনা ফিরে আসবে না : রাশেদ খান
ইজিবাইকে লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে : জ্বালানি প্রতিমন্ত্রী
প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার : মৎস্য প্রতিমন্ত্রী
সাতক্ষীরায় বাল্যবিবাহকে লাল কার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক হস্তান্তর
খুলনায় বর্জ্য ব্যবস্থাপনায় নতুন দ্বার উম্মোচিত হবে : কেসিসি প্রশাসক
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বন্দুক-গোলাবারুদ উদ্ধার
বন্ধ পাটকল চালুর মাধ্যমে কর্মসংস্থানের প্রতিশ্রুতি হুইপ বকুলের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ