ঠাকুরগাঁওয়ে ট্রাকের ধাক্কায় নিহত বেড়ে ২, চিকিৎসাধীন ১

প্রথম পাতা » ছবি গ্যালারী » ঠাকুরগাঁওয়ে ট্রাকের ধাক্কায় নিহত বেড়ে ২, চিকিৎসাধীন ১
শনিবার, ২৭ জুন ২০২৬



ঠাকুরগাঁওয়ে ট্রাকের ধাক্কায় নিহত বেড়ে ২, চিকিৎসাধীন ১

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দুইজনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত অপর একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এর আগে শনিবার (২৭ জুন) বিকেলে বালিয়াডাঙ্গী-রাণীশংকৈল মহাসড়কের লোলপুকুর ডিএম উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হন সুধবালা (৪৮) নামের মোটরসাইকেলের এক আরোহী। গুরুতর আহত হন তাঁর ছেলে সারজেন সিংহ ও বোন মেজানি রানী। পরে তাদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সারজেন সিংহের মৃত্যু হয়।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম জানান, তিনজন একটি মোটরসাইকেলে করে পীরগঞ্জ উপজেলার একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন। পথে লোলপুকুর ডিএম উচ্চ বিদ্যালয়ের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ট্রাকটি সড়কের পাশের খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই সুধবালার মৃত্যু হয়।
গুরুতর আহত হন মোটরসাইকেলের অপর দুই আরোহী।

তিনি বলেন, ‘দুর্ঘটনার পর ট্রাকচালক ও তাঁর সহকারী পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাদের আটক করে পুলিশের হাতে তুলে দেন। বর্তমানে তারা পুলিশ হেফাজতে রয়েছেন। দুর্ঘটনার কারণ তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ২৩:৫৮:৫৬   ১২২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


কালকিনিতে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন
এমপিদের প্রতি প্রধানমন্ত্রীর কড়া বার্তা: অপকর্মে জড়ালে কোনো ছাড় দেওয়া হবে না
লাল কার্ডে ভেঙে পড়ল লিভারপুল, ৩ গোলে জয় সিটির
আজকের রাশিফল
জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী
কালকিনিতে অবৈধ ৬ ড্রেজার ধ্বংস, একজনের কারাদণ্ড
সালথায় বরাদ্দের ২০০ বস্তা সার উধাও, ডিলারকে জরিমানা
সদরপুরে সপ্তম উপজেলা কাব ক্যাম্পুরী ও স্কাউটস সমাবেশ শুরু
ফরিদপুরে সার ডিলার নিয়োগে অনিয়ম ও অর্থ লেনদেনের অভিযোগ, তদন্ত দাবি বঞ্চিতদের
ক্ষুদে শিক্ষার্থীদের ব্যতিক্রমী আয়োজনে ইছাপাশা মাদ্রাসার অভিভাবক সমাবেশ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ