​কালকিনি ও ডাসারে খাল খনন-পরবর্তী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

প্রথম পাতা » ছবি গ্যালারী » ​কালকিনি ও ডাসারে খাল খনন-পরবর্তী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
শনিবার, ২৭ জুন ২০২৬



​কালকিনি ও ডাসারে খাল খনন-পরবর্তী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

ডাসার( মাদারীপুর)প্রতিনিধি: মাদারীপুরের কালকিনি উপজেলায় খাল খনন-পরবর্তী সবুজায়ন কার্যক্রমের অংশ হিসেবে খালের দুই পাড়ের সড়কে এক বিশাল বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৬ জুন) বিকেলে উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের শিকদারকান্দি পরিপত্তর খালে আয়োজিত এক অনুষ্ঠানে এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় সহ-গণশিক্ষাবিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার। দেশব্যাপী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এই ব্যতিক্রমী ও পরিবেশবান্ধব উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।
​উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি খোকন তালুকদার বলেন,
​

“পানির পাশাপাশি গাছও আমাদের বেঁচে থাকার জন্য অত্যন্ত প্রয়োজন ও অপরিহার্য। দেশব্যাপী খাল খনন কর্মসূচির আওতায় খালের দুই পাড়ের রাস্তায় বৃক্ষরোপণের যে নির্দেশনা ছিল, তারই ধারাবাহিকতায় আজকের এই কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। আমরা যদি দেশের সবুজায়ন বৃদ্ধি, পর্যাপ্ত অক্সিজেন উৎপাদন ও পানির ভারসাম্য বজায় রাখতে পারি, তাহলে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব অনেকাংশে মোকাবিলা করা সম্ভব হবে। একই সঙ্গে ভবিষ্যতের বড় ধরনের পরিবেশগত বিপর্যয় থেকেও দেশকে রক্ষা করা সহজ হবে।”
​

তিনি আরও বলেন, পরিবেশের ভারসাম্য ও জীববৈচিত্র্য রক্ষায় শুধু সরকারি বা দলীয় উদ্যোগই যথেষ্ট নয়; এর পাশাপাশি সাধারণ মানুষকেও স্বতঃস্ফূর্তভাবে বেশি বেশি গাছ লাগাতে হবে এবং সেগুলোর সঠিক পরিচর্যায় এগিয়ে আসতে হবে। তবেই একটি সুস্থ ও সবুজ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
​

কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফ উল আরেফীনের উপস্থিতিতে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন— কালকিনি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন মুন্সি এবং উপজেলা যুবদল নেতা সিকদার মামুন,উপ‌জেলা ছাত্রদ‌লের সভাপ‌তি নজরুল ইসলাম,যুবদল নেতা শামিম মোল্লা,আল আ‌মিন মোল্লা।
​এছাড়াও অনুষ্ঠানে কালকিনি ও ডাসার উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
​

আলোচনা সভা ও আনুষ্ঠানিক উদ্বোধন শেষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ খালের দুই পাড়ে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন। সবশেষে পরিবেশ সংরক্ষণে দলমত নির্বিশেষে সকলের সম্মিলিত অংশগ্রহণের আহ্বান জানিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

বাংলাদেশ সময়: ২৩:৫৫:২৭   ১৬৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


চলতি বছর ৪১ হাজার ফ্যামিলি কার্ড দেওয়া হবে : সমাজকল্যাণমন্ত্রী
সদরপুরে কন্যাশিশু দিবস পালিত
অবৈধ অভিবাসন ও মানবপাচার প্রতিরোধে ঐক্যবদ্ধভাবে কাজ করবে বাংলাদেশ-ইইউ
বোয়ালমারীতে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
সৌদি-কাতারের সঙ্গে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়াতে বৈঠক
নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধনের সময় জানালেন মন্ত্রী
সুন্দরবনে সম্রাট বাহিনীর কবল থেকে ৪ জেলে উদ্ধার
সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ