ধনবাড়ীতে রাস্তা পারাপারের সময় পিকআপ ভ্যানের চাপায় স্কুলছাত্রী নিহত

প্রথম পাতা » ছবি গ্যালারী » ধনবাড়ীতে রাস্তা পারাপারের সময় পিকআপ ভ্যানের চাপায় স্কুলছাত্রী নিহত
রবিবার, ২৮ জুন ২০২৬



ধনবাড়ীতে রাস্তা পারাপারের সময় পিকআপ ভ্যানের চাপায় স্কুলছাত্রী নিহত

টাঙ্গাইলের ধনবাড়ীতে রাস্তা পারাপারের সময় পিকআপ ভ্যানের চাপায় সাদিয়া জান্নাত (১৪) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।

রোববার (২৮ জুন) সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-জামালপুর আঞ্চলিক মহাসড়কের ধনবাড়ী উপজেলার নিজবর্নী এলাকার খাদ্যগুদাম ও পুরোনো থানার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাদিয়া জান্নাত ধনবাড়ী পৌর এলাকার নিজবর্নী (বকলবাড়ী) এলাকার মো. সাইদ বকলের মেয়ে। তিনি স্থানীয় শাহীন স্কুলের শিক্ষার্থী ছিলেন।

পুলিশ জানায়, সকালে সাদিয়া রাস্তা পারাপারের সময় জামালপুর থেকে ঢাকাগামী একটি পিকআপ ভ্যান তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ধনবাড়ী থানার ওসি নূরুস সালাম সিদ্দিক বলেন, রাস্তা পারাপারের সময় পিকআপ ভ্যানের ধাক্কায় সাদিয়া জান্নাত ঘটনাস্থলেই মারা যান। দূর্ঘটনা কবলিত গাড়িটি (ঢাকা মেট্রো-ন-২০-১৫৪৬) আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তবে চালক পলাতক রয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে ।

সংবাদ পেয়ে ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার নূরজাহান আক্তার সাথী ঘটনাস্থল পরিদর্শন ও নিহতের পরিবারে প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। সেই সাথে আজকের মধ্যেই রাস্তার দু’ধারে ছড়িয়ে ছিটিয়ে থাকা বালু ও বাঁশ এবং অবৈধ স্থাপনা সরিয়ে ফেলার নির্দেশ প্রদান করেন।

বাংলাদেশ সময়: ১৫:১৮:৫২   ২০৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী
কালকিনিতে অবৈধ ৬ ড্রেজার ধ্বংস, একজনের কারাদণ্ড
সালথায় বরাদ্দের ২০০ বস্তা সার উধাও, ডিলারকে জরিমানা
সদরপুরে সপ্তম উপজেলা কাব ক্যাম্পুরী ও স্কাউটস সমাবেশ শুরু
ফরিদপুরে সার ডিলার নিয়োগে অনিয়ম ও অর্থ লেনদেনের অভিযোগ, তদন্ত দাবি বঞ্চিতদের
ক্ষুদে শিক্ষার্থীদের ব্যতিক্রমী আয়োজনে ইছাপাশা মাদ্রাসার অভিভাবক সমাবেশ
আলফাডাঙ্গায় স্বচ্ছতার ভিত্তিতে সার ডিলার নিয়োগের দাবিতে যুবদলের সংবাদ সম্মেলন
ড. ইউনূস কত চালাক, পে স্কেলও আমাদের ওপর চাপিয়ে গেছেন : মীর শাহে আলম
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় মারুবেনি, সহযোগিতার আশ্বাস বাণিজ্যমন্ত্রীর
দুর্গাপূজা উপলক্ষে ৮৫টি মণ্ডপে অনুদান দিলেন রাসিক প্রশাসক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ