বোয়ালমারীতে সাপের দর্শনে স্কুল ছাত্রের মৃত্যু

প্রথম পাতা » ছবি গ্যালারী » বোয়ালমারীতে সাপের দর্শনে স্কুল ছাত্রের মৃত্যু
রবিবার, ২৮ জুন ২০২৬



বোয়ালমারীতে সাপের দর্শনে স্কুল ছাত্রের মৃত্যু

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়নের অমিত নগর চরপাড়া গ্রামে শনিবার (২৭ জুন) রাতে সাপের দর্শনে স্কুল ছাত্র মো. রাফসানের (১৬) মৃত্যু হয়েছে। সে বোয়ালমারী জর্জ একাডেমীতে ৯ম শ্রেণীতে পড়াশোনা করত।

রাফসানের নানা জাহাঙ্গীর আলম জানান, শনিবার রাত ৯টার দিকে রাফসান প্রকৃতির ডাকে সাড়া দিলে ঘরের বাহিরের বাথ থেকে ফেরার পথে তাকে সাপে দর্শন করে। পরে তাকে ওজার কাছ থেকে বিষ নামিয়ে বাড়িতে নিয়ে আসা হয়। রাত ৩ টার দিকে ফিরে অসুস্থ হয়ে পড়লে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ফরিদপুর রিফার্ট করলে ফরিদপুর যাওয়ার সময় পথের মধ্যেই মারা যায়।

উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমুল হাসান বলেন, সাপের বিষের ভ্যাকসিন হাসপাতালে পর্যাপ্ত পরিমাণ আছে। কাউকে যদি সাপে দর্শন করে তাকে দ্রুত হাসপাতালে আনার অনুরোধ রইল।

বাংলাদেশ সময়: ১৬:৫১:৫১   ১১২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
জেলা ও দায়রা জজের নেতৃত্বে আদালত প্রাঙ্গণে ডেঙ্গু প্রতিরোধ অভিযান
সোনারগাঁয়ে ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ ও ধ্বংস
যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় শিশুসহ নিহত ৯
রোমাঞ্চকর লড়াইয়ে ব্রেন্টফোর্ডের বিপক্ষে পয়েন্ট ভাগাভাগি করল অ্যাস্টন ভিলা
শিক্ষার্থীদের গুণগত শিক্ষা নিশ্চিত করতে হবে: ভূমিমন্ত্রী
আবহমানকাল থেকেই বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ : তথ্য প্রতিমন্ত্রী
চেলসির কাছে বিধ্বস্ত বোর্নমাউথ
কালকিনিতে দুই গ্রুপের সংঘর্ষ ও হাত বোমা বিস্ফোরণ, আহত-৩

News 2 Narayanganj News Archive

আর্কাইভ