ময়মনসিংহ নগরীতে ২৩৮ কেন্দ্রে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন

প্রথম পাতা » ছবি গ্যালারী » ময়মনসিংহ নগরীতে ২৩৮ কেন্দ্রে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন
রবিবার, ২৮ জুন ২০২৬



ময়মনসিংহ নগরীতে ২৩৮ কেন্দ্রে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন

জেলায় আজ ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) ২৩৮টি কেন্দ্রে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার দিনব্যাপী এসব কেন্দ্রে ৬ মাস থেকে ১১ মাস বয়সী ৯ হাজার ৫২২ জন শিশু এবং ১২ থেকে ৫৯ মাসের ৫৮ হাজার ৯৬০ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।

রোববার সকালে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেন ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন।

এ সময় মসিক-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সুমনা আল মজিদ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ কে দেবনাথ, নগর পরিকল্পনাবিদ মানস বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।

ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন জানান, ময়মনসিংহ সিটি করপোরেশন এলাকায় রেলওয়ে স্টেশন, জেলখানা, এতিমখানা ও বস্তিসহ ৩৩টি ওয়ার্ডের ২৩৮টি কেন্দ্রে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন চলছে। এসব কেন্দ্রে ৩৩ জন সুপারভাইজারের তত্ত্বাবধানে ৪৭৬ জন স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবী কাজ করছেন।

বাংলাদেশ সময়: ১৭:০৭:৩৩   ১১৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
৭০ পিস ইয়াবাসহ ধনবাড়ীতে জামালপুরের যুবদল নেতা গ্রেফতার
শিশুদের অধিকার নিশ্চিত করতে সবাইকে কাজ করতে হবে: এমপি কালাম
বাংলাদেশে এসেই ধর্ম বদলে বিয়ে করলেন ফিনল্যান্ডের নাগরিক
সামাজিক সুরক্ষা ও কর্মসংস্থানের সমন্বয়ে দারিদ্র্য বিমোচনে বিশ্বে মডেল বাংলাদেশ : ড. তিতুমীর
স্থপতিদের আন্তর্জাতিক স্বীকৃতি, কর্মসংস্থান ও উচ্চশিক্ষার পথ সহজ করতে চায় সরকার : মাহ্দী আমিন
দেড় বছরের মধ্যে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা চালু করা হবে : পরিবেশমন্ত্রী
হার দিয়ে অস্ট্রেলিয়া সিরিজ শুরু করল বাংলাদেশ নারী দল
বাংলাদেশে আবার ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতকে নিতে হবে: শামা ওবায়েদ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ