বুধবার, ১ জুলাই ২০২৬

সরিষাবাড়ীতে কৃষকের মাঝে বিনামূল্যে আমন বীজ ও সার বিতরণ

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে কৃষকের মাঝে বিনামূল্যে আমন বীজ ও সার বিতরণ
বুধবার, ১ জুলাই ২০২৬



সরিষাবাড়ীতে কৃষকের মাঝে বিনামূল্যে আমন বীজ ও সার বিতরণ

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি: ‘কৃষিই সমৃদ্ধি’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের সরিষাবাড়ীতে ২০২৫-২৬ অর্থবছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাতের আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উফশী রোপা আমন ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।

​বুধবার (১ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে এই বিতরণ কার্যক্রমের আয়োজন করা হয়।

​উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজা আফসানা।

​এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অনুপ সিংহ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম লিটন।

​অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অনুপ সিংহ জানান, চলতি আমন মৌসুমে উফশী রোপা আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যেই সরকারের এই বিশেষ উদ্যোগ। এই কর্মসূচির আওতায় উপজেলার মোট ২,৩০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে প্রণোদনা দেওয়া হচ্ছে। জনপ্রতি​উন্নত জাতের উফশী ধানের ৫ কেজি বীজ, ১০ কেজি​ডিএপি (DAP) সার ও ১০ কেজি ​এমওপি (MOP) সার।

​অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আফসানা বলেন, “বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার। কৃষকদের উৎপাদন খরচ কমিয়ে ফলন বাড়াতে এই প্রণোদনা মাঠপর্যায়ে ইতিবাচক ভূমিকা রাখবে। সঠিক নিয়মে এই বীজ ও সার ব্যবহার করে কৃষকরা যেন আমনের বাম্পার ফলন ঘরে তুলতে পারেন, এটাই আমাদের প্রত্যাশা।”

​উপজেলা কৃষি বিভাগ জানায়, সম্পূর্ণ স্বচ্ছতার সাথে প্রকৃত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের তালিকা যাচাই-বাছাই করে এই সরকারি প্রণোদনা বিতরণ নিশ্চিত করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৪:১২:০৫   ১৫২ বার পঠিত