নারায়ণগঞ্জে গণশুনানিতে সেবা প্রত্যাশীদের অভিযোগ সরাসরি শুনে সাথেসাথে নিষ্পত্তির উদ্যোগ

প্রথম পাতা » ছবি গ্যালারী » নারায়ণগঞ্জে গণশুনানিতে সেবা প্রত্যাশীদের অভিযোগ সরাসরি শুনে সাথেসাথে নিষ্পত্তির উদ্যোগ
বুধবার, ১ জুলাই ২০২৬



নারায়ণগঞ্জে গণশুনানিতে সেবা প্রত্যাশীদের অভিযোগ সরাসরি শুনে সাথেসাথে নিষ্পত্তির উদ্যোগ

নাগরিক সেবার মান ও গতি বাড়াতে এবং সেবা প্রত্যাশীদের অভিযোগ সরাসরি শুনে দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে নারায়ণগঞ্জে গণশুনানির আয়োজন করেছে জেলা প্রশাসন।

বুধবার (১ জুলাই) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত গণশুনানিতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. রায়হান কবির।

গণশুনানিতে জেলা প্রশাসক বলেন, প্রতি বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত গণশুনানির জন্য নির্ধারিত সময় রাখা হয়েছে। এ সময় সাধারণ মানুষ সরাসরি এসে তাদের অভিযোগ, সমস্যা ও আবেদন জানাতে পারবেন।

তিনি বলেন, “আজ বিভিন্ন বিষয় নিয়ে ১০ থেকে ১২ জন সেবা প্রত্যাশীর সঙ্গে কথা বলেছি। এছাড়া সপ্তাহজুড়েই অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তির কার্যক্রম চলমান থাকে। এই দুই ঘণ্টা একান্তভাবে জনগণের কথা শোনার জন্য নির্ধারণ করা হয়েছে।”

তিনি আরও বলেন, জেলা প্রশাসনের দরজা সবসময় জনগণের জন্য উন্মুক্ত। যে কোনো নাগরিক প্রয়োজন হলে সরাসরি এসে অভিযোগ বা আবেদন জানাতে পারবেন।

জেলা প্রশাসক জানান, পর্যায়ক্রমে উপজেলা পর্যায়েও প্রতি বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত গণশুনানির ব্যবস্থা চালু করা হবে। সেখানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের উপস্থিতি নিশ্চিত করে জনগণকে এক জায়গায় সেবা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

গণশুনানিতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিনাত ফৌজিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সিফাত উদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাফি এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আলিনুর খান। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাদের সমস্যার কথা তুলে ধরেন।

জেলা প্রশাসন জানিয়েছে, জনগণের দুর্ভোগ কমাতে প্রতি সপ্তাহের বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নিয়মিত এ গণশুনানি অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ২৩:৪৪:৫৪   ৯৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
৭০ পিস ইয়াবাসহ ধনবাড়ীতে জামালপুরের যুবদল নেতা গ্রেফতার
শিশুদের অধিকার নিশ্চিত করতে সবাইকে কাজ করতে হবে: এমপি কালাম
বাংলাদেশে এসেই ধর্ম বদলে বিয়ে করলেন ফিনল্যান্ডের নাগরিক
সামাজিক সুরক্ষা ও কর্মসংস্থানের সমন্বয়ে দারিদ্র্য বিমোচনে বিশ্বে মডেল বাংলাদেশ : ড. তিতুমীর
স্থপতিদের আন্তর্জাতিক স্বীকৃতি, কর্মসংস্থান ও উচ্চশিক্ষার পথ সহজ করতে চায় সরকার : মাহ্দী আমিন
দেড় বছরের মধ্যে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা চালু করা হবে : পরিবেশমন্ত্রী
হার দিয়ে অস্ট্রেলিয়া সিরিজ শুরু করল বাংলাদেশ নারী দল
বাংলাদেশে আবার ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতকে নিতে হবে: শামা ওবায়েদ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ