কালকিনিতে সরকারি খাল ভরাট,কার্যক্রম বন্ধ, ৪০,০০০ হাজার টাকা জরিমানা

প্রথম পাতা » ছবি গ্যালারী » কালকিনিতে সরকারি খাল ভরাট,কার্যক্রম বন্ধ, ৪০,০০০ হাজার টাকা জরিমানা
শুক্রবার, ৩ জুলাই ২০২৬



কালকিনিতে সরকারি খাল ভরাট,কার্যক্রম বন্ধ, ৪০,০০০ হাজার টাকা জরিমানা

ডাসার (মাদারীপুর) প্র‌তি‌নি‌ধি : মাদারীপুরের কালকিনি পৌরসভার ঠেংগামারা এলাকায় অবৈধভাবে সরকারি খাল বালু দিয়ে ভরাট করার অপরাধে খলিল নামের এক ব্যক্তিকে ৪০,০০০ (চল্লিশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। একই সাথে সরকারি খাল ভরাটের অবৈধ কার্যক্রমটি আজ সকালে বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন।
​

আজ (শুক্রবার) সকালে কালকিনি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাইফ উল আরেফীন এই অভিযান পরিচালনা করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, পৌরসভার ঠেংগামারা এলাকার একটি সরকারি খাল দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু ফেলে ভরাট করা হচ্ছিল। বিষয়টি প্রশাসনের নজরে এলে আজ সকালে সেখানে অভিযান চালান উপজেলা নির্বাহী অফিসার সাইফ উল আরেফীন। এ সময় অবৈধভাবে খাল ভরাটের সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযুক্ত খলিলকে ৪০,০০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। জরিমানার টাকা সাথে সাথেই আদায় করা হয়েছে।
কালকিনি উপজেলা নির্বাহী অফিসার সাইফ উল আরেফীন জানান, সরকারি সম্পত্তি রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অবৈধ নদী, খাল ও জলাশয় ভরাটের বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। পরিবেশ ও জনস্বার্থ রক্ষায় এই ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
​

অভিযানের পর স্থানীয় বাসিন্দারা স্বস্তি প্রকাশ করেছেন এবং সরকারি খালটি পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৬:১৩:৩৮   ১২০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী
কালকিনিতে অবৈধ ৬ ড্রেজার ধ্বংস, একজনের কারাদণ্ড
সালথায় বরাদ্দের ২০০ বস্তা সার উধাও, ডিলারকে জরিমানা
সদরপুরে সপ্তম উপজেলা কাব ক্যাম্পুরী ও স্কাউটস সমাবেশ শুরু
ফরিদপুরে সার ডিলার নিয়োগে অনিয়ম ও অর্থ লেনদেনের অভিযোগ, তদন্ত দাবি বঞ্চিতদের
ক্ষুদে শিক্ষার্থীদের ব্যতিক্রমী আয়োজনে ইছাপাশা মাদ্রাসার অভিভাবক সমাবেশ
আলফাডাঙ্গায় স্বচ্ছতার ভিত্তিতে সার ডিলার নিয়োগের দাবিতে যুবদলের সংবাদ সম্মেলন
ড. ইউনূস কত চালাক, পে স্কেলও আমাদের ওপর চাপিয়ে গেছেন : মীর শাহে আলম
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় মারুবেনি, সহযোগিতার আশ্বাস বাণিজ্যমন্ত্রীর
দুর্গাপূজা উপলক্ষে ৮৫টি মণ্ডপে অনুদান দিলেন রাসিক প্রশাসক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ