সরিষাবাড়ীতে প্রবাসীর জমি দখলের চেষ্টা ও হুমকি, থানায় অভিযোগ

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে প্রবাসীর জমি দখলের চেষ্টা ও হুমকি, থানায় অভিযোগ
শুক্রবার, ৩ জুলাই ২০২৬



সরিষাবাড়ীতে প্রবাসীর জমি দখলের চেষ্টা ও হুমকি, থানায় অভিযোগ

জামালপুর প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে এক সৌদি প্রবাসীর ক্রয়কৃত জমি জোরপূর্বক বেদখলের চেষ্টা, ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এই ঘটনায় নিরাপত্তা হীনতায় ভুগে সরিষাবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী প্রবাসীর স্ত্রী রোজিনা খাতুন। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে সরিষাবাড়ী পৌরসভার কামরাবাদ বেপারীপাড়া এলাকায়।

স্থানীয় ও থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়, কামরাবাদ বেপারীপাড়া এলাকায় ওই প্রবাসীর পরিবার দীর্ঘদিন ধরে তাদের ক্রয়কৃত বসতভিটার জমি ভোগদখল করে আসছেন। কিন্তু বেশ কিছুদিন ধরে স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি জমিটি জোরপূর্বক দখলের চেষ্টা চালাচ্ছেন। স্বামী প্রবাসে থাকায় একা হাতেই জমি ও পরিবার দেখাশোনা করেন রোজিনা খাতুন।

​অভিযোগে উল্লেখ করা হয়, গত ২৯ জুন সকাল আনুমানিক ৮টার দিকে অভিযুক্ত ব্যক্তিরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে আচমকা ওই জমিতে প্রবেশের চেষ্টা চালায়। এ সময় রোজিনা খাতুন ও তার পরিবারের সদস্যরা বাধা দিলে অভিযুক্তরা তাদের চরম অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়।

ভুক্তভোগী রোজিনা খাতুন জানান ​”স্বামী প্রবাসে থাকায় আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করেও কোনো লাভ হয়নি। বাধ্য হয়েই জীবনের নিরাপত্তা চেয়ে এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিতে থানায় লিখিত অভিযোগ দিয়েছি। আমি প্রশাসনের কাছে এর সঠিক বিচার চাই।”

এদিকে জমি দখলের চেষ্টার বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেছেন মূল অভিযুক্ত হেলাল উদ্দিন। তার দাবি, বিরোধপূর্ণ জমিটি তাদের বাপদাদার এবং এটি নিয়ে দীর্ঘদিনের দেওয়ানি বিরোধ চলছে।

সি.এস (CS), আর.এস (RS) ও বি.আর.এস (BRS) রেকর্ড এবং উত্তরাধিকার ও বৈধ ক্রয়-বিক্রয় সূত্রে এই জমির ওপর তাদের পূর্ণ আইনগত অধিকার রয়েছে। পুরো বিষয়টি এখনও আদালত ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে নিষ্পত্তিযোগ্য অবস্থায় রয়েছে।

​সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইকবাল হোসেন জানিয়েছেন, প্রবাসীর স্ত্রীর লিখিত অভিযোগটি গ্রহণ করা হয়েছে। ঘটনার তদন্ত সাপেক্ষে দ্রুত প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ১৬:০৮:৫৯   ১২৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী
কালকিনিতে অবৈধ ৬ ড্রেজার ধ্বংস, একজনের কারাদণ্ড
সালথায় বরাদ্দের ২০০ বস্তা সার উধাও, ডিলারকে জরিমানা
সদরপুরে সপ্তম উপজেলা কাব ক্যাম্পুরী ও স্কাউটস সমাবেশ শুরু
ফরিদপুরে সার ডিলার নিয়োগে অনিয়ম ও অর্থ লেনদেনের অভিযোগ, তদন্ত দাবি বঞ্চিতদের
ক্ষুদে শিক্ষার্থীদের ব্যতিক্রমী আয়োজনে ইছাপাশা মাদ্রাসার অভিভাবক সমাবেশ
আলফাডাঙ্গায় স্বচ্ছতার ভিত্তিতে সার ডিলার নিয়োগের দাবিতে যুবদলের সংবাদ সম্মেলন
ড. ইউনূস কত চালাক, পে স্কেলও আমাদের ওপর চাপিয়ে গেছেন : মীর শাহে আলম
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় মারুবেনি, সহযোগিতার আশ্বাস বাণিজ্যমন্ত্রীর
দুর্গাপূজা উপলক্ষে ৮৫টি মণ্ডপে অনুদান দিলেন রাসিক প্রশাসক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ