শুক্রবার, ৩ জুলাই ২০২৬

সাইবার আইন সংস্কার নিয়ে যা জানালেন তথ্যমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » সাইবার আইন সংস্কার নিয়ে যা জানালেন তথ্যমন্ত্রী
শুক্রবার, ৩ জুলাই ২০২৬



সাইবার আইন সংস্কার নিয়ে যা জানালেন তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়েছেন, দেশের সাইবার আইনকে সময়োপযোগী ও আরও কার্যকর করতে প্রয়োজনীয় আইনি সংস্কার করা হবে। এ লক্ষ্যে আইনজীবীদের কাছ থেকে দ্রুত মতামত ও পরামর্শ ও প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার।

শুক্রবার (৩ জুলাই) দুপুরে সুপ্রিমকোর্টে ল রিপোর্টার্স ফোরামের বার্ষিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান।

মন্ত্রী বলেন, গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের আয়না হলেও আমাদের গণমাধ্যমের সেই আয়না এখনও নিখুঁত নয়। তাই দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিত করতে হবে।

সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে গণমাধ্যমে বয়ান তৈরির প্রসঙ্গেও কথা বলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী।

তিনি বলেন, কোনো ঐতিহাসিক ঘটনার পক্ষে বা বিপক্ষে বয়ান তৈরি করতে গিয়ে কেউ যদি প্রচলিত আইন লঙ্ঘন করেন, তাহলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

বাংলাদেশ সময়: ১৮:৩২:১৬   ১০ বার পঠিত