সদরপুরে সফলভাবে সম্পন্ন হলো পবিত্র কালিমার পতাকা মিছিল

প্রথম পাতা » ছবি গ্যালারী » সদরপুরে সফলভাবে সম্পন্ন হলো পবিত্র কালিমার পতাকা মিছিল
শুক্রবার, ৩ জুলাই ২০২৬



সদরপুরে সফলভাবে সম্পন্ন হলো পবিত্র কালিমার পতাকা মিছিল

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সদরপুরে উপজেলার সর্বস্তরের মুসলিম জনতার উদ্যোগে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে ‘পবিত্র কালিমার পতাকা মিছিল’। শুক্রবার (৩ জুলাই) বাদ জুমুআ সদরপুরের বিশ্ব জাকের মঞ্জিল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বিভিন্ন শ্রেণি-পেশার ধর্মপ্রাণ মুসল্লিরা সমবেত হন। পরে তারা পবিত্র কালিমা খচিত পতাকা হাতে ও মাথায় কালিমা সংবলিত ব্যাচ ধারণ করে একটি বিশাল মিছিল বের করেন।

মিছিলটি সদরপুরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা প্রশাসনের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এ সময় অংশগ্রহণকারীরা “তোমার আমার পতাকা—লা ইলাহা ইল্লাল্লাহ”, “তেরা মেরা রিশতা কেয়া—লা ইলাহা ইল্লাল্লাহ”, “তুমি কে? আমি কে? মুসলিম, মুসলিম” প্রভৃতি স্লোগানে মুখরিত করে তোলেন পুরো এলাকা।

মিছিল শেষে উপজেলা পরিষদ ভবনের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব ও সঞ্চালনা করেন সদরপুর উপজেলা বোর্ডের সভাপতি মুফতী মুহাম্মাদ জাকির হুসাইন ফরিদী। সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ জামে মসজিদের পেশ ইমাম আলহাজ্জ মাওলানা আমির হোসেন, উপজেলা মডেল জামে মসজিদের পেশ ইমাম মুফতী রেজাউল করিম, মাওলানা মুখতার হুসাইন, মো. সাইফুল ইসলাম, আবু বকর সিদ্দিক, মো. জুয়ের, মোল্লা সোহেল আমীন, আজিজুল ইসলাম নান্নু, আমান উল্লাহ আমান এবং মো. রিজভী।

মিছিলে বিভিন্ন বয়সী ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন। তাদের হাতে পবিত্র কালিমা খচিত পতাকা এবং বিভিন্ন ধর্মীয় স্লোগানসংবলিত ব্যানার দেখা যায়। পুরো কর্মসূচি ছিল শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর।

সমাবেশে উপজেলা পরিষদ জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আমির হোসেন বলেন, “দেশের বিভিন্ন স্থানে কালিমার পতাকা অবমাননার ঘটনা ঘটেছে। পবিত্র এই পতাকার অবমাননা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।”

কর্মসূচির আয়োজক প্রতিনিধিবৃন্দের প্রধান মুফতী মুহাম্মাদ জাকির হুসাইন ফরিদী বলেন, “এই আয়োজন কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে নয়। মানুষের মাঝে ইসলামের মৌলিক শিক্ষা, ধর্মীয় মূল্যবোধ এবং পবিত্র কালিমার গুরুত্ব তুলে ধরাই আমাদের লক্ষ্য। আমরা বিশ্বাস করি, এ ধরনের উদ্যোগ মানুষের ধর্মীয় চেতনা ও নৈতিক মূল্যবোধকে আরও সমৃদ্ধ করবে।”

পরে একটি মোটরসাইকেল র‌্যালি সদরপুর থেকে শুরু হয়ে কালিখোলা ও আটরশি এলাকা প্রদক্ষিণ করে পুনরায় সদরপুরে এসে শেষ হয়।

আয়োজকদের দাবি, সমাজে সম্প্রীতি, ধর্মীয় মূল্যবোধ, পবিত্র কালিমার প্রতি ভালোবাসা এবং শান্তিপূর্ণ সহাবস্থানের বার্তা পৌঁছে দিতেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২২:১৮:৩০   ৮৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
৭০ পিস ইয়াবাসহ ধনবাড়ীতে জামালপুরের যুবদল নেতা গ্রেফতার
শিশুদের অধিকার নিশ্চিত করতে সবাইকে কাজ করতে হবে: এমপি কালাম
বাংলাদেশে এসেই ধর্ম বদলে বিয়ে করলেন ফিনল্যান্ডের নাগরিক
সামাজিক সুরক্ষা ও কর্মসংস্থানের সমন্বয়ে দারিদ্র্য বিমোচনে বিশ্বে মডেল বাংলাদেশ : ড. তিতুমীর
স্থপতিদের আন্তর্জাতিক স্বীকৃতি, কর্মসংস্থান ও উচ্চশিক্ষার পথ সহজ করতে চায় সরকার : মাহ্দী আমিন
দেড় বছরের মধ্যে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা চালু করা হবে : পরিবেশমন্ত্রী
হার দিয়ে অস্ট্রেলিয়া সিরিজ শুরু করল বাংলাদেশ নারী দল
বাংলাদেশে আবার ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতকে নিতে হবে: শামা ওবায়েদ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ