নদী ভাঙন রোধে বিএনপি সরকার ও আমরা সোচ্চার আছি - এমপি খোকন তালুকদার

প্রথম পাতা » ছবি গ্যালারী » নদী ভাঙন রোধে বিএনপি সরকার ও আমরা সোচ্চার আছি - এমপি খোকন তালুকদার
শুক্রবার, ৩ জুলাই ২০২৬



নদী ভাঙন রোধে বিএনপি সরকার ও আমরা সোচ্চার আছি - এমপি খোকন তালুকদার

ডাসার (মাদারীপুর)প্রতিনিধি: মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার বলেছেন, “আমাদের এই অঞ্চলের জনগণকে আমি আশ্বস্ত করতে চাই, বিএনপি সরকার ও আমরা নদী ভাঙন রোধে সোচ্চার আছি। আমরা সবসময় নদী ভাঙন কবলিত মানুষের পাশে আছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সব জায়গায় জরুরি জিওব্যাগ ফেলে সাময়িকভাবে নদী ভাঙন রোধ করতে পারি।”
​

শুক্রবার (৩ জুলাই) বিকেলে কালকিনি উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের লঞ্চঘাট এলাকা দিয়ে বয়ে চলা আড়িয়াল খাঁ নদীর ভাঙন রোধে জরুরি তীর প্রতিরক্ষা কর্মসূচিতে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
​

এমপি খোকন তালুকদার আরও বলেন, “আমরা চেষ্টা করব এখানে স্থায়ীভাবে ব্লক দিয়ে বাঁধ নির্মাণ করে এই ইউনিয়নের নদী ভাঙন রোধ করে আপনাদের রক্ষা করতে। বর্তমান সরকার নদী, খাল এবং নদীর পাড়ের মানুষদের নিয়ে অত্যন্ত আন্তরিক। আমাদের যতগুলো নির্বাচনী আসন আছে, তার ম্যাক্সিমাম এমপি মহোদয়েরা এ বিষয়ে সংসদে বক্তব্য দিয়েছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান আপনাদের ভালো রাখার জন্য এই বিষয়ে অত্যন্ত সোচ্চার।”
​

জরুরি তীর প্রতিরক্ষা কর্মসূচি পরিদর্শনের সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন— কালকিনি উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি, সাবেক সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন সরদার, যুবদল নেতা মামুন শিকদার, কালকিনি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নজরুল ইসলাম হাওলাদার এবং বাঁশগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমনসহ বিএনপি ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

বাংলাদেশ সময়: ২২:২১:৫৫   ১২০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
৭০ পিস ইয়াবাসহ ধনবাড়ীতে জামালপুরের যুবদল নেতা গ্রেফতার
শিশুদের অধিকার নিশ্চিত করতে সবাইকে কাজ করতে হবে: এমপি কালাম
বাংলাদেশে এসেই ধর্ম বদলে বিয়ে করলেন ফিনল্যান্ডের নাগরিক
সামাজিক সুরক্ষা ও কর্মসংস্থানের সমন্বয়ে দারিদ্র্য বিমোচনে বিশ্বে মডেল বাংলাদেশ : ড. তিতুমীর
স্থপতিদের আন্তর্জাতিক স্বীকৃতি, কর্মসংস্থান ও উচ্চশিক্ষার পথ সহজ করতে চায় সরকার : মাহ্দী আমিন
দেড় বছরের মধ্যে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা চালু করা হবে : পরিবেশমন্ত্রী
হার দিয়ে অস্ট্রেলিয়া সিরিজ শুরু করল বাংলাদেশ নারী দল
বাংলাদেশে আবার ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতকে নিতে হবে: শামা ওবায়েদ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ