সরিষাবাড়ীতে রাইস কুকার থেকে আগুন; নিঃস্ব পরিবার, ৫ লক্ষাধিক টাকার ক্ষতি

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে রাইস কুকার থেকে আগুন; নিঃস্ব পরিবার, ৫ লক্ষাধিক টাকার ক্ষতি
শুক্রবার, ৩ জুলাই ২০২৬



সরিষাবাড়ীতে রাইস কুকার থেকে আগুন; নিঃস্ব পরিবার, ৫ লক্ষাধিক টাকার ক্ষতি

জামালপুর প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় রাইস কুকারের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে এবং ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী গনি মিয়া।

​গতকাল শুক্রবার(৩ জুলাই) দুপুরে উপজেলার ডোয়াইল ইউনিয়নের ভবানীপুর পশ্চিমপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

​স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, ​ঘটনার সময় গনি মিয়ার বাড়িতে রাইস কুকারে ভাত রান্না করা হচ্ছিল। হঠাৎ রাইস কুকারে বৈদ্যুতিক শর্ট সার্কিট হয়ে আগুনের সূত্রপাত হয়। ​মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পুরো বসতঘরে ছড়িয়ে পড়ে।

​স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও আগুনের তীব্রতা বেশি থাকায় তা সম্ভব হয়নি। খবর পেয়ে সরিষাবাড়ী ও ধনবাড়ী ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সবকিছু পুড়ে যায়। আগুনে বসতঘরের মূল্যবান আসবাবপত্র,পরিধেয় কাপড়চোপড় ও ঘরে থাকা খাদ্যসামগ্রীসহ প্রায় সমস্ত মালামাল ভস্মীভূত হয়।

​ভুক্তভোগী গনি মিয়া জানান, “আগুনে আমার প্রায় পাঁচ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সব কিছু হারিয়ে এখন আমি আর আমার পরিবার একেবারে খোলা আকাশের নিচে, মানবেতর অবস্থায় পড়েছি।”

বাংলাদেশ সময়: ২২:২৯:৪০   ১৫০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
৭০ পিস ইয়াবাসহ ধনবাড়ীতে জামালপুরের যুবদল নেতা গ্রেফতার
শিশুদের অধিকার নিশ্চিত করতে সবাইকে কাজ করতে হবে: এমপি কালাম
বাংলাদেশে এসেই ধর্ম বদলে বিয়ে করলেন ফিনল্যান্ডের নাগরিক
সামাজিক সুরক্ষা ও কর্মসংস্থানের সমন্বয়ে দারিদ্র্য বিমোচনে বিশ্বে মডেল বাংলাদেশ : ড. তিতুমীর
স্থপতিদের আন্তর্জাতিক স্বীকৃতি, কর্মসংস্থান ও উচ্চশিক্ষার পথ সহজ করতে চায় সরকার : মাহ্দী আমিন
দেড় বছরের মধ্যে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা চালু করা হবে : পরিবেশমন্ত্রী
হার দিয়ে অস্ট্রেলিয়া সিরিজ শুরু করল বাংলাদেশ নারী দল
বাংলাদেশে আবার ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতকে নিতে হবে: শামা ওবায়েদ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ