সরিষাবাড়ীতে বিএনপি নেতার খামারে হামলা ও অগ্নিসংযোগ, আহত ৪

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে বিএনপি নেতার খামারে হামলা ও অগ্নিসংযোগ, আহত ৪
শুক্রবার, ৩ জুলাই ২০২৬



সরিষাবাড়ীতে বিএনপি নেতার খামারে হামলা ও অগ্নিসংযোগ, আহত ৪

জামালপুর প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় জমি-সংক্রান্ত বিরোধের জেরে এক বিএনপি নেতার মুরগির খামার ও ছাগলের শেড ভাঙচুর, খড়ের গাদায় অগ্নিসংযোগ এবং পরিবারের সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (৩ জুলাই) সকাল ৭টার দিকে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের তারাকান্দি পুরাতন বাজার এলাকায় এই ঘটনা ঘটে। হামলায় একই পরিবারের ৪ জন আহত হয়েছেন।

​এ ঘটনায় ভুক্তভোগী ও পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোবারক হাসান বাদী হয়ে তার আপন ভাই রেজাউল হকসহ ৯ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ৪-৫ জনকে আসামি করে সরিষাবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

​মোবারক হাসান অভিযোগ করেন, তার মুরগি ও ছাগলের খামারের জমি নিয়ে তার সহোদর ভাই রেজাউল করিম ও স্থানীয় কয়েকজনের সঙ্গে দীর্ঘদিন ধরে মালিকানা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। আজ সকালে পূর্বপরিকল্পিতভাবে গ্রাম্য সালিশের সিদ্ধান্ত উপেক্ষা করে অভিযুক্তরা সংঘবদ্ধ হয়ে তার বসতবাড়িতে হামলা চালায়।

​হামলাকারীরা খামার ও ছাগলের দুটি শেড ভাঙচুর করে এবং দুটি খড়ের গাদায় আগুন ধরিয়ে দেয়। পরে খবর পেয়ে সরিষাবাড়ী ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

​হামলায় মোবারক হাসানের পরিবারের ৪ সদস্য গুরুতর জখম হয়েছেন। আহতরা হলেন: মোবারক হাসান (৬৭), রেনুকা বেগম (৫০),খোরশেদ আলম (৪০) ও উর্মি (২৫)।

​ভুক্তভোগী মোবারক হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে এই ন্যাক্কারজনক হামলার জন্য প্রশাসনের কাছে সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার দাবি করেছেন।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, “এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

বাংলাদেশ সময়: ২২:২৬:৫৩   ১৫৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
৭০ পিস ইয়াবাসহ ধনবাড়ীতে জামালপুরের যুবদল নেতা গ্রেফতার
শিশুদের অধিকার নিশ্চিত করতে সবাইকে কাজ করতে হবে: এমপি কালাম
বাংলাদেশে এসেই ধর্ম বদলে বিয়ে করলেন ফিনল্যান্ডের নাগরিক
সামাজিক সুরক্ষা ও কর্মসংস্থানের সমন্বয়ে দারিদ্র্য বিমোচনে বিশ্বে মডেল বাংলাদেশ : ড. তিতুমীর
স্থপতিদের আন্তর্জাতিক স্বীকৃতি, কর্মসংস্থান ও উচ্চশিক্ষার পথ সহজ করতে চায় সরকার : মাহ্দী আমিন
দেড় বছরের মধ্যে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা চালু করা হবে : পরিবেশমন্ত্রী
হার দিয়ে অস্ট্রেলিয়া সিরিজ শুরু করল বাংলাদেশ নারী দল
বাংলাদেশে আবার ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতকে নিতে হবে: শামা ওবায়েদ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ