দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু

প্রথম পাতা » ছবি গ্যালারী » দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু
শুক্রবার, ৩ জুলাই ২০২৬



দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু

দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জবেদা বেগম (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

শুক্রবার ( ৩ জুলাই) বিকেলে উপজেলার সোনাহার মল্লিকাদহ ইউনিয়নের পূর্ব সরকারপাড়া এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, জাবেদা বেগমের বাড়ির টিনের বেড়ার সঙ্গে বিদ্যুতের একটি তার লেগে থাকায় পুরো ঘর বিদ্যুতায়িত হয়ে পড়ে। এ সময় জবেদা বেগম অসাবধানতাবশত টিনের বেড়া স্পর্শ করলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই গুরুতর আহত হন।

স্বজনরা তাকে দ্রুত উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বাংলাদেশ সময়: ২৩:১২:৩৬   ১১৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
জেলা ও দায়রা জজের নেতৃত্বে আদালত প্রাঙ্গণে ডেঙ্গু প্রতিরোধ অভিযান
সোনারগাঁয়ে ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ ও ধ্বংস
যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় শিশুসহ নিহত ৯
রোমাঞ্চকর লড়াইয়ে ব্রেন্টফোর্ডের বিপক্ষে পয়েন্ট ভাগাভাগি করল অ্যাস্টন ভিলা
শিক্ষার্থীদের গুণগত শিক্ষা নিশ্চিত করতে হবে: ভূমিমন্ত্রী
আবহমানকাল থেকেই বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ : তথ্য প্রতিমন্ত্রী
চেলসির কাছে বিধ্বস্ত বোর্নমাউথ
কালকিনিতে দুই গ্রুপের সংঘর্ষ ও হাত বোমা বিস্ফোরণ, আহত-৩

News 2 Narayanganj News Archive

আর্কাইভ