বিয়ের আসরে পাশেই ছিলেন আমিরের ৩ সন্তান ও গৌরীর পুত্র

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিয়ের আসরে পাশেই ছিলেন আমিরের ৩ সন্তান ও গৌরীর পুত্র
রবিবার, ৫ জুলাই ২০২৬



বিয়ের আসরে পাশেই ছিলেন আমিরের ৩ সন্তান ও গৌরীর পুত্র

সকল জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে তৃতীয় বিয়ে সারলেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান। রোববার দুপুরে মুম্বাইয়ের বান্দ্রায় নিজের বাড়িতেই ঘরোয়া পরিবেশে সম্পন্ন হয় আমির-গৌরীর আইনি বিয়ে।

আমিরের তৃতীয় বিয়েতে ছিল না কোনো তারকাখচিত আয়োজন, ছিল না বিলাসী উৎসবের ঝলক। দুই পরিবারের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতেই সম্পন্ন হয় বিয়ের আনুষ্ঠানিকতা। বাবার জীবনের এই বিশেষ মুহূর্তে উপস্থিত ছিলেন আমিরের তিন সন্তানও।

এছাড়া দুই পরিবারের ঘনিষ্ঠরা উপস্থিত ছিলেন। আমিরের পাশে তার সন্তানেরা। গৌরীর পাশে তার একমাত্র পুত্র। এভাবেই আইনি বিয়ে সারলেন আমির খান-গৌরী স্প্র্যাট। সেই ছবি ছড়িয়ে পড়তেই শুভেচ্ছার বানভাসি সমাজমাধ্যমে।

আমিরের দুই সন্তান এদিন উজ্জ্বল গোলাপি রঙের পোশাকে ঝলমলে। আমির-কিরণ রাওয়ের সন্তান আজাদ পরেছেন গোলাপি পাঞ্জাবি। গৌরীর সাত বছরের পুত্রের পরনে গোলাপি টি শার্ট। আর সাদা শেরওয়ানিতে সেজেছেন আমির। গৌরীর পোশাকে ছিল সোনালি সিক্যুইনের কাজ। তার সঙ্গে মিলিয়ে ছিমছাম গয়না।

আমির-গৌরীর পরিচয় নতুন নয়। প্রায় ২৫ বছর আগে প্রথম দেখা হয় দুজনের। সময়ের ব্যবধানে হারিয়ে যায় যোগাযোগ। ২০২৪ সালে আমিরের বোন নুজহাত খানের মাধ্যমে বেঙ্গালুরুতে আবারও দেখা হয় তাদের। সেই পুরোনো পরিচয়ই ধীরে ধীরে রূপ নেয় গভীর ভালোবাসায়।

প্রেমের শুরুর দিনগুলোতে দূরত্বই ছিল তাদের সম্পর্কের সবচেয়ে বড় পরীক্ষা। গৌরী ছিলেন বেঙ্গালুরুতে, আর আমির মুম্বাইয়ে। প্রায় এক বছর দীর্ঘ দূরত্বের সম্পর্কের পর মুম্বাইয়ে আমিরের কাছে চলে আসেন গৌরী, সঙ্গে ছিলো আগের সংসারের সন্তানও। এরপর থেকেই একসঙ্গে নতুন জীবনের পথচলা শুরু করেন তারা, যা শেষ পর্যন্ত গিয়ে পৌঁছায় বিয়ের বন্ধনে।

আমিরের প্রথম স্ত্রী ছিলেন রীনা দত্ত। ১৯৮৬ সালে বিয়ে করেন তারা। তাদের সংসারে জন্ম নেয় দুই সন্তান- জুনায়েদ খান ও ইরা খান। ২০০২ সালে বিচ্ছেদ হলেও সন্তানদের লালন-পালনে এখনও সু-সম্পর্ক রয়েছে সাবেক এই দম্পতির।

রীনার সঙ্গে বিচ্ছেদের পর ২০০৪ সালে পরিচালক কিরণ রাওয়ের সঙ্গে সম্পর্কে জড়ান আমির। এক বছর পর, ২০০৫ সালে বিয়ে করেন তারা। ২০১১ সালে সারোগেসির মাধ্যমে জন্ম হয় ছেলে আজাদের। তবে সেই সংসারও টেকেনি। ২০২১ সালে বিচ্ছেদের পথে হাঁটেন তারা। বিচ্ছেদের পরও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন দুজন।

দুই অধ্যায়ের পর জীবনের তৃতীয় ইনিংস শুরু করলেন আমির খান। দীর্ঘদিনের বন্ধুত্ব থেকে ভালোবাসা, আর ভালোবাসা থেকে বিয়ে- গৌরীকে সঙ্গী করে এবার নতুন পথচলা বলিউডের এই তারকার।

বাংলাদেশ সময়: ১৬:২৫:১৪   ৮৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
জেলা ও দায়রা জজের নেতৃত্বে আদালত প্রাঙ্গণে ডেঙ্গু প্রতিরোধ অভিযান
সোনারগাঁয়ে ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ ও ধ্বংস
যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় শিশুসহ নিহত ৯
রোমাঞ্চকর লড়াইয়ে ব্রেন্টফোর্ডের বিপক্ষে পয়েন্ট ভাগাভাগি করল অ্যাস্টন ভিলা
শিক্ষার্থীদের গুণগত শিক্ষা নিশ্চিত করতে হবে: ভূমিমন্ত্রী
আবহমানকাল থেকেই বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ : তথ্য প্রতিমন্ত্রী
চেলসির কাছে বিধ্বস্ত বোর্নমাউথ
কালকিনিতে দুই গ্রুপের সংঘর্ষ ও হাত বোমা বিস্ফোরণ, আহত-৩

News 2 Narayanganj News Archive

আর্কাইভ