মার্কিন রাষ্ট্রদূতের রাজশাহীর বরেন্দ্র গবেষণা জাদুঘর পরিদর্শন

প্রথম পাতা » ছবি গ্যালারী » মার্কিন রাষ্ট্রদূতের রাজশাহীর বরেন্দ্র গবেষণা জাদুঘর পরিদর্শন
রবিবার, ৫ জুলাই ২০২৬



মার্কিন রাষ্ট্রদূতের রাজশাহীর বরেন্দ্র গবেষণা জাদুঘর পরিদর্শন

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বরেন্দ্র গবেষণা জাদুঘর পরিদর্শন করেছেন।

আজ (রোববার) দুপুরে তিনি রাবি উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলাম ও জাদুঘরের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক কাজী মো. মোস্তাফিজুর রহমানের সঙ্গে জাদুঘরের গ্যালারি এবং প্রাচীন পুঁথির সংগ্রহ ও গ্রন্থাগার পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে রাষ্ট্রদূত বলেন, যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর উপলক্ষ্যে বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি আগ্রহের প্রতিফলন হিসেবেই এই পরিদর্শন।

তিনি বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে বরেন্দ্র গবেষণা জাদুঘর তথা রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রশংসা করেন এবং আগামীতে জাদুঘরের সংগ্রহ সংরক্ষণে কাজ করার আগ্রহ ব্যক্ত করেন।

এরপর রাবি উপাচার্য রাষ্ট্রদূতকে শুভেচ্ছা উপহার দেন। এসময় আরও উপস্থিত ছিলেন দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও বরেন্দ্র গবেষণা জাদুঘরের কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৬:৩৬:২১   ১০২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টার ধারাবাহিক অভিযানে গ্রেফতার ৬৩
সেনাবাহিনী-সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচার, সতর্ক করল আইএসপিআর
রাত ১০টা পর্যন্ত ঢাকা-রিয়াদগামী সব ফ্লাইট বাতিল
ধ্রুব রাঠির পর মুক্তি পেলেন অভিজিৎ দীপকেসহ ৩ সিজেপি নেতা
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
জেলা ও দায়রা জজের নেতৃত্বে আদালত প্রাঙ্গণে ডেঙ্গু প্রতিরোধ অভিযান
সোনারগাঁয়ে ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ ও ধ্বংস
যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় শিশুসহ নিহত ৯
রোমাঞ্চকর লড়াইয়ে ব্রেন্টফোর্ডের বিপক্ষে পয়েন্ট ভাগাভাগি করল অ্যাস্টন ভিলা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ