মাদারীপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

প্রথম পাতা » ছবি গ্যালারী » মাদারীপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
রবিবার, ৫ জুলাই ২০২৬



মাদারীপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের অংশ হিসেবে জেলার সদর উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

আজ রোববার সকালে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া।

প্রধান অতিথি বলেন, ‘পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে ব্যাপকভাবে বৃক্ষরোপণের বিকল্প নেই। প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে ফলজ, বনজ ও ওষুধি গাছ লাগিয়ে পরিবেশ সংরক্ষণে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক খবির খানসহ বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

পরে অতিথিরা এ কর্মসূচির উদ্বোধন করে বিভিন্ন প্রজাতির প্রায় ২৫০টি ফলজ, বনজ ও ওষুধি গাছের চারা রোপণ করেন। এ সময় স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী, সামাজিক ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৭:৫৫:৫৪   ১২৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ফিরছে ‘দ্য ডার্টি পিকচার ২’, বিদ্যা বালান কি থাকছেন নতুন সিনেমায়?
এইচএসসি ও সমমানের ফল ২৯ অক্টোবর
কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগে চিকিৎসা সেবা গড়ে তোলার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার
বুড়িগঙ্গা তীরের ইসলামবাগ থেকে ৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংকের অনুদান
দুর্গোৎসবে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: এসপি হাবিব
দুর্গাপূজায় অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক থাকার আহ্বান এমপি দিপু ভূঁইয়ার
হিন্দু সম্প্রদায়ের প্রতি অবিচার হলে বিএনপি ও সরকার ব্যবস্থা নেবে: সাখাওয়াত
আলফাডাঙ্গায় ফ্যামিলি কার্ড নিয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে ইউএনওর সংবাদ সম্মেলন
সেন্টমার্টিন ভ্রমনের সময়সীমা পুনর্বিবেচনা করা হবে - পরিবেশমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ