জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
রবিবার, ৫ জুলাই ২০২৬



জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) মার্কেটিং বিভাগের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দিনব্যাপী আলোচনা ও অ্যাকাডেমিক সেশন আয়োজিত হয়েছে।

আজ রোববার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে বিভাগের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠানে বিভাগের দীর্ঘ পথচলা, অ্যাকাডেমিক অর্জন, গবেষণা, ঐতিহ্য এবং ভবিষ্যৎ উন্নয়নের দিকনির্দেশনা তুলে ধরা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন।

তিনি বলেন, দেশের স্বনামধন্য বিভিন্ন প্রতিষ্ঠানের বিপুলসংখ্যক কর্পোরেট প্রতিনিধির উপস্থিতি অনুষ্ঠানের গুরুত্ব আরো বৃদ্ধি করেছে। কর্পোরেট ব্যক্তিত্বদের অভিজ্ঞতা থেকে শিক্ষা গ্রহণ করে নিজেদের ক্যারিয়ার পরিকল্পনা সুদৃঢ় করতে হবে। একই সঙ্গে তিনি মার্কেটিং শিক্ষার সামাজিক প্রাসঙ্গিকতা, পরিবর্তিত বৈশ্বিক বাস্তবতায় উদ্ভাবনী চিন্তার গুরুত্ব এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ মানবসম্পদ গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

মার্কেটিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ইমরানুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন এবং বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মোহা. আলী নূর। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম এবং সঞ্চালনায় ছিলেন অধ্যাপক ড. মাহ্মুদুল হাসান ফৈজী। অনুষ্ঠানে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:৫২:৪৪   ১১৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি কর্তৃক মৎস্য অধিদপ্তর ও প্রাণিসম্পদ অধিদপ্তর পরিদর্শন
ত্রয়োদশ জাতীয় সংসদের জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
ডেপুটি স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ অনুষ্ঠিত
আদালতে ‘জয় বাংলা’স্লোগান দেওয়া ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি সাখাওয়াতের
সালথায় ডিম খাওয়া নিয়ে বিরোধ, কৃষকের মৃত্যু
সিসা দূষণ প্রতিরোধে জাতীয় কর্মপরিকল্পনার কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে - পরিবেশমন্ত্রী
প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টার সাথে পাকিস্তানি হাইকমিশনারের সাক্ষাৎ
ঠাকুরগাঁওয়ে নির্বাচনী পরিবেশ ভালো, সেনা মোতায়েনের প্রয়োজন হবে না: নির্বাচন কমিশনার
গড়াই নদীর ওপর ‘শহীদ আবরার ফাহাদ সেতু’ নির্মাণ করা হবে - প্রতিমন্ত্রী শাহে আলম

News 2 Narayanganj News Archive

আর্কাইভ