প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
রবিবার, ৫ জুলাই ২০২৬



প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

যথাযথ উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর)-এর ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আজ সকাল ৯টায় পিজিআর সদর দপ্তরে গেলে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, পিজিআর’র কমান্ডার এবং মাস্টার ওয়ারেন্ট অফিসার রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান। অনুষ্ঠানস্থলে রাষ্ট্রপতিকে পিজিআর-এর একদল চৌকস গার্ড রাষ্ট্রীয় সালাম প্রদান করেন।

পরে রাষ্ট্রপতি সকল অফিসার, জুনিয়র কমিশন্ড অফিসার এবং অন্যান্য পদবীর গার্ডস সদস্যের উদ্দেশ্যে দরবারে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। বক্তব্যের শুরুতে তিনি পিজিআর-এর ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সবাইকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা জানান। তিনি সশ্রদ্ধচিত্তে মুক্তিযুদ্ধের আত্মত্যাগকারী বীর শহীদদের পাশাপাশি ১৯৮১ সালে তৎকালীন রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের শাহাদাত বরণকালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের ৫ জন শহীদসহ বিভিন্ন সময়ে রাষ্ট্রীয় দায়িত্ব পালনকালে প্রয়াত সকল সৈনিকের স্মরণ করেন এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করেন।

তিনি প্রতিষ্ঠা বার্ষিকীর এই আনন্দঘন মুহূর্তে পিজিআর-এর সদস্যরা নিজেদের আরো দক্ষ ও পেশাগতভাবে আধুনিক মানবসম্পদ হিসেবে গড়ে তুলে গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের নিরাপত্তা প্রদানে আত্মনিয়োগ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

পরবর্তীতে, দুপুর ১২ টায় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান, পিজিআর সদর দপ্তরে আসলে সেনাবাহিনী প্রধান এবং পিজিআর’র কমান্ডার তাঁকে অভ্যর্থনা জানান। এসময় প্রধানমন্ত্রীকে পিজিআর-এর একদল চৌকস গার্ড রাষ্ট্রীয় সালাম প্রদান করেন।

পরে শহীদ ক্যাপ্টেন হাফিজ হলে তিনি উপস্থিত অতিথিবৃন্দের সাথে কুশলাদি বিনিময় করেন এবং উপস্থিত সবার উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন। বক্তব্যে তিনি পিজিআর সদস্যগণ কর্তৃক পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে যে পরিশ্রম, দক্ষতা, কর্তব্যপরায়ণতা ও ত্যাগের দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে, তার ভূয়সী প্রশংসা করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা ও নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড. এ কে এম শামছুল ইসলাম, মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি, বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন্স) রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা, সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তা, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:৫৫:২৫   ১১২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আলফাডাঙ্গায় মাদ্রাসার বার্ষিক ইসলামী প্রতিযোগিতা, বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ
বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের জনবল-সংক্রান্ত বিষয়াদি নিয়ে গঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
বিএসটিআই-এর পরিধি বৃদ্ধি ও আধুনিকায়নে বড় প্রকল্প বাস্তবায়ন হচ্ছে: শিল্পমন্ত্রী
অজিদের কাছে হেরে উদ্বিগ্ন প্রোটিয়ারা
হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকার নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের পরামর্শ রাষ্ট্রপতির
ফ্যামিলি কার্ড বিতরণে অনিয়মের সঙ্গে জড়িত কেউ ছাড় পাবে না : প্রতিমন্ত্রী টুকু
অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই - স্বরাষ্ট্রমন্ত্রী
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির
রামকান্তপুর ইউনিয়ন বাসীর সেবা করতে চান: কামরুল ইসলাম
নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ