সদরপুরে পুকুরে গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

প্রথম পাতা » ছবি গ্যালারী » সদরপুরে পুকুরে গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্রের মৃত্যু
মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬



সদরপুরে পুকুরে গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের সদরপুর উপজেলায় পুকুরে গোসল করতে নেমে মোঃ আবদুল্ললাহ(১০) নামের এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। সে বাড়ির পাশে একটি মক্তবের ছাত্র ছিল বলে জানা গেছে।

নিহত আবদুল্লাহ উপজেলার ভাষানচর ইউনিয়নের বৈদ্যডাংগী গ্রামের মোঃবিলায়েত হোসেনের ছেলে।

পারিবারিক সুত্রে জানা গেছে, সোমবার(৬জুলাই) বিকেল সাড়ে ৩ টার দিকে এক প্রতিবেশী নারীর সাথে বাড়ির পাশের পুকুরে আবদুল্লাহ গোসল করতে যায়। পুকুরের গভীরতা বেশী থাকায় হঠাৎ করে সে পানিতে তলিয়ে যায়। তার সাথে থাকা নারীর ডাক চিৎকারে স্থানীয় লোকজন পুকুরে নেমে অনেক খোজাখুজি করে তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে মৃত্যু ঘোষনা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ ব্যাপারে সদরপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল্লাহ আল মামুন শাহ বলেন, লাশের সুরতহাল প্রস্তুত করা হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়েরে প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৫:৪৯:৩৫   ১০৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


পুলিশের বিশেষ অভিযানে ৭৭ জন গ্রেপ্তার, অস্ত্র ও মাদক উদ্ধার
দুর্গাপূজায় নাশকতা ঠেকাতে সর্বোচ্চ সতর্কতায় এসআরবি-১১
ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ‌ আহত ৩
জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার হলেন নাহরিন ইসলাম খান
রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা সুনামের সঙ্গে কর্মক্ষেত্রে অবদান রাখছে : ভূমিমন্ত্রী
যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম বছরে বাড়ল ৭০ শতাংশের বেশি
নিজেদের ব্যর্থতা আড়াল করতে রাজপথে নাটক করেছে বিরোধী দল
রাষ্ট্র ধর্মীয় সম্প্রীতি ও অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে : চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি
মিস অ্যান্ড মিসেস এলিগেন্স বাংলাদেশ সিজন ২-এর গ্র্যান্ড ফিনালে মুকুট জিতলেন যারা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ