সদরপুর সরকারি কলেজে ভূগোল বিভাগের নতুন প্রধানকে বরণ, ইংরেজি বিভাগের প্রভাষক শাহীন উদ্দিনকে বিদায়

প্রথম পাতা » ছবি গ্যালারী » সদরপুর সরকারি কলেজে ভূগোল বিভাগের নতুন প্রধানকে বরণ, ইংরেজি বিভাগের প্রভাষক শাহীন উদ্দিনকে বিদায়
মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬



সদরপুর সরকারি কলেজে ভূগোল বিভাগের নতুন প্রধানকে বরণ, ইংরেজি বিভাগের প্রভাষক শাহীন উদ্দিনকে বিদায়

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সদরপুর সরকারি কলেজে একই দিনে অনুষ্ঠিত হয়েছে একদিকে নতুন বিভাগীয় প্রধানকে বরণ, অন্যদিকে একজন শিক্ষককে বদলিজনিত বিদায় সংবর্ধনা। মঙ্গলবার (৭ জুলাই ২০২৬) কলেজে এ উপলক্ষে সংক্ষিপ্ত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।
এদিন কলেজের ভূগোল বিভাগের প্রধান হিসেবে যোগদান করেন প্রফেসর মো. এরফানুল হক শোয়ায়েব। যোগদান উপলক্ষে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. এনামুল হক এবং ভূগোল বিভাগের সহকারী অধ্যাপক সালমা আক্তার। এ সময় কলেজের অন্যান্য শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উপস্থিত শিক্ষকবৃন্দ আশা প্রকাশ করেন, তাঁর অভিজ্ঞতা ও নেতৃত্বে ভূগোল বিভাগের শিক্ষা কার্যক্রম আরও সমৃদ্ধ হবে।
অপরদিকে, বদলিজনিত কারণে কলেজ থেকে বিদায় নেন ইংরেজি বিভাগের প্রভাষক শাহীন উদ্দিন। তাঁকে বিদায় শুভেচ্ছা জানান কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. এনামুল হক, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো. ইসমাইল হোসেন এবং প্রভাষক সৈয়দ আমিনুল হক।
বিদায় অনুষ্ঠানে বক্তারা বলেন, শাহীন উদ্দিন দায়িত্বশীলতা, কর্মনিষ্ঠা ও আন্তরিকতার মাধ্যমে শিক্ষক-শিক্ষার্থীদের কাছে একজন সৎ ও নিবেদিতপ্রাণ শিক্ষক হিসেবে পরিচিতি অর্জন করেছেন। কলেজে তাঁর অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে। তাঁরা তাঁর নতুন কর্মস্থলে সর্বাঙ্গীণ সাফল্য, সুস্বাস্থ্য ও সমৃদ্ধ ভবিষ্যৎ কামনা করেন।
অন্যদিকে, নবাগত বিভাগীয় প্রধান প্রফেসর মো. এরফানুল হক শোয়ায়েব কলেজের শিক্ষা কার্যক্রমের উন্নয়ন এবং ভূগোল বিভাগের সার্বিক অগ্রগতিতে আন্তরিকভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
একই দিনে নতুন শিক্ষককে বরণ এবং একজন সহকর্মীকে বিদায় জানানোর মধ্য দিয়ে সদরপুর সরকারি কলেজে আবেগঘন ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়।

বাংলাদেশ সময়: ১৫:৫১:৪৩   ৯১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


পুলিশের বিশেষ অভিযানে ৭৭ জন গ্রেপ্তার, অস্ত্র ও মাদক উদ্ধার
দুর্গাপূজায় নাশকতা ঠেকাতে সর্বোচ্চ সতর্কতায় এসআরবি-১১
ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ‌ আহত ৩
জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার হলেন নাহরিন ইসলাম খান
রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা সুনামের সঙ্গে কর্মক্ষেত্রে অবদান রাখছে : ভূমিমন্ত্রী
যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম বছরে বাড়ল ৭০ শতাংশের বেশি
নিজেদের ব্যর্থতা আড়াল করতে রাজপথে নাটক করেছে বিরোধী দল
রাষ্ট্র ধর্মীয় সম্প্রীতি ও অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে : চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি
মিস অ্যান্ড মিসেস এলিগেন্স বাংলাদেশ সিজন ২-এর গ্র্যান্ড ফিনালে মুকুট জিতলেন যারা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ