মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬

রূপগঞ্জে মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালতে চারজনের কারাদণ্ড

প্রথম পাতা » ছবি গ্যালারী » রূপগঞ্জে মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালতে চারজনের কারাদণ্ড
মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬



রূপগঞ্জে মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালতে চারজনের কারাদণ্ড

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে চারজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৭ জুলাই) রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলামের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবন ও মাদক সংরক্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী চারজনকে দণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন মো. শাওন মিয়া (২৪), তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মো. কাশেম (৫৫), তাকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মো. গুলজার ভূঁইয়া (৩৮), তাকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া মো. দিপু মিয়া (২৪)কে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

রূপগঞ্জ উপজেলা প্রশাসন জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ২৩:২৮:০৭   ১২ বার পঠিত