সরকার জুলাই সনদ নিয়ে অন্তহীন প্রতারণা করছে: জামায়াত আমির

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরকার জুলাই সনদ নিয়ে অন্তহীন প্রতারণা করছে: জামায়াত আমির
বুধবার, ৮ জুলাই ২০২৬



সরকার জুলাই সনদ নিয়ে অন্তহীন প্রতারণা করছে: জামায়াত আমির

জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সরকার জুলাই সনদ নিয়ে জাতির সঙ্গে অন্তহীন প্রতারণা করছে। যারা জনগণের জনমতের ওপর প্রশ্ন তুলছে, তারা গণতন্ত্রে বিশ্বাস করে না।

বুধবার (৮ জুলাই) রাজধানীর কাকরাইলে গণভোটের রায় বাস্তবায়ন ও গণহত্যার বিচার কার্যকর করার দাবিতে ১১ দলীয় ঐক্য আয়োজিত সেমিনারে তিনি এ কথা বলেন।

সেমিনারে জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেন, রাজনৈতিক দল যদি জাতির সঙ্গে প্রতারণা করে। তাহলে ভবিষ্যতে জনগণ আর রাজনীতিবিদদের সম্মান করবে না।

তিনি বলেন, আমরা নির্বাচন চেয়েছিলাম, ষড়যন্ত্র চাইনি। কিন্তু ষড়যন্ত্র করা হয়েছে। অন্তর্বর্তী সরকারও এই ষড়যন্ত্রে জড়িত ছিল। আমরা তাদের নিন্দা জানাই।

এসময় জনগণের অধিকার নিয়ে সরকারকে ছাড় না দেয়ার হুঁশিয়ারি দেন জামায়াত আমির।

গণভোটের রায় বাস্তবায়ন না করে দেশকে নতুন রাজনৈতিক সংকটের দিকে নিয়ে যাচ্ছে বিএনপি— এমন অভিযোগ করে বক্তারা বলেন, নতুন করে রক্তপাত এড়াতে রায় বাস্তবায়নের বিকল্প নেই।

সেমিনারে ১১ দলীয় ঐক্য জোটের শীর্ষ নেতাদের সঙ্গে অংশ নেন জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা।

বাংলাদেশ সময়: ১৫:৪৬:৩২   ১০২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জামালপুরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হাসেম গ্রেফতার
ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জ সদর উপজেলার উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
মহাষষ্ঠীতে শুরু দুর্গোৎসব, উৎসবমুখর নারায়ণগঞ্জ
ফতুল্লায় ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
আগামীকাল নারায়ণগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে আসছেন স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান
দুর্গাপূজায় শান্তি ও সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ : গয়েশ্বর চন্দ্র রায়
দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানালেন আইনমন্ত্রী
সব ধর্মের বিশ্বাস ও আচার-অনুষ্ঠানের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ