চরভদ্রাসনে মোবাইল কোর্টে ৫ মামলায় ১ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা

প্রথম পাতা » ছবি গ্যালারী » চরভদ্রাসনে মোবাইল কোর্টে ৫ মামলায় ১ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা
বুধবার, ৮ জুলাই ২০২৬



চরভদ্রাসনে মোবাইল কোর্টে ৫ মামলায় ১ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের চরভদ্রাসনে বিভিন্ন অনিয়মের অভিযোগে পরিচালিত মোবাইল কোর্টে পাঁচটি মামলায় মোট ১ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে মোড়কবিহীন ও মেয়াদোত্তীর্ণ বিভিন্ন খাদ্যপণ্য জব্দ করে ধ্বংস করা হয়েছে।

আজ মঙ্গলবার (৭ জুলাই) চরভদ্রাসন বাজার ও আদর্শ স্কুল রোড এলাকায় বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, ফরিদপুর জেলা প্রশাসন, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স এ অভিযান পরিচালনা করে।

অভিযানে মারকাযুন নূর ইসলামিক স্টোরে মোড়কবিহীন দই, মাঠা, ঘি, আইসক্রিম ও মধু বিক্রির দায়ে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি মোড়কবিহীন পণ্য জব্দ করে ধ্বংস করা হয়।

একই আইনে তরুণ মিষ্টান্ন ভাণ্ডারে মোড়কবিহীন দই ও মিষ্টি বিক্রির দায়ে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

ভাই ভাই মিষ্টান্ন ভাণ্ডারে ওজনে কারচুপির অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

ইনভাইট ফাস্টফুড অ্যান্ড রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত এবং কর্মচারীদের স্বাস্থ্য সনদ না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এদিকে আধুনিক ফার্মায় মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য ও ওষুধ সংরক্ষণ ও বিক্রির অভিযোগে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী ১ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া মেয়াদোত্তীর্ণ পণ্য জব্দ করে ধ্বংস করা হয়।

অন্যদিকে চরভদ্রাসন আধুনিক ডায়াগনস্টিক সেন্টারের অভ্যন্তরীণ ল্যাবের পরিবেশ ও প্রয়োজনীয় কাগজপত্র সন্তোষজনক পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ধন্যবাদ জানানো হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়, ফরিদপুরের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দেব কুমার পাল এবং সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার গৌরব মুস্তাফা।

এসময় মোবাইল কোর্ট পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট দেব কুমার পাল জানান, ভোক্তাদের স্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে। আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫:৪৭:৩৩   ১৫১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সিলেটে হারিয়ে যাওয়া মুঠোফোন উদ্ধার করে মালিকদের বুঝিয়ে দিল পুলিশ
১৯ নভেম্বর লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, প্রস্তুতি পরিদর্শনে ত্রাণমন্ত্রী দুলু
জলবায়ু অর্থায়নে অনুদান চেয়ে ডি-৮-এ বাংলাদেশের প্রস্তাব
নৌপথ সচল করতে আরও সাড়ে ৪ হাজার কিলোমিটার খননের উদ্যোগ
আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী
রামিসা হত্যা মামলার আপিল নিষ্পত্তিতে নজির, শুরু হচ্ছে তিন হত্যা মামলার শুনানি : আইনমন্ত্রী
শিক্ষার্থীদের দেশের প্রতি দায়িত্বশীল হওয়ার পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী
আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা নিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তানের সেনাপ্রধানের বৈঠক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ