ফরিদপুরে এআই টেকনিশিয়ানদের কর্মবিরতি, বকেয়া ভাতা পরিশোধ ও ভাতা বৃদ্ধির দাবি

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে এআই টেকনিশিয়ানদের কর্মবিরতি, বকেয়া ভাতা পরিশোধ ও ভাতা বৃদ্ধির দাবি
বুধবার, ৮ জুলাই ২০২৬



ফরিদপুরে এআই টেকনিশিয়ানদের কর্মবিরতি, বকেয়া ভাতা পরিশোধ ও ভাতা বৃদ্ধির দাবি

ফরিদপুর জেলা প্রতিনিধি : যৌক্তিক পারিশ্রমিক, বকেয়া ভাতা পরিশোধ ও ভাতা বৃদ্ধির দাবিতে ফরিদপুরে অবস্থান কর্মসূচি ও অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করেছেন প্রাণিসম্পদ অধিদপ্তরের অধীন কৃত্রিম প্রজনন (এআই) কেন্দ্রের টেকনিশিয়ানরা।
আজ বুধবার বেলা ১১টা ৪৫ মিনিট থেকে দুপুর ১টা পর্যন্ত ফরিদপুর পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন উপ-পরিচালকের কার্যালয়ের কৃত্রিম প্রজনন কেন্দ্রের সামনে এ কর্মসূচি পালন করা হয়। বৃহত্তর ফরিদপুর এআই টেকনিশিয়ান কল্যাণ সমিতির উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মোহাম্মদ আখতার হোসেন। এ সময় উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ তারিকুল ইসলাম, রাজবাড়ী জেলা এআই টেকনিশিয়ানদের সভাপতি দীপঙ্কর চক্রবর্তীসহ বৃহত্তর ফরিদপুরের বিভিন্ন জেলার টেকনিশিয়ানরা।
বক্তারা বলেন, তারা দীর্ঘদিন ধরে প্রাণিসম্পদ অধিদপ্তরের অধীনে কৃত্রিম প্রজনন কার্যক্রমে দায়িত্ব পালন করে আসছেন। সরকার পূর্বে প্রতি মাসে ২ হাজার টাকা ভাতা প্রদান করলেও গত ১৬ মাস ধরে সেই ভাতা বন্ধ রয়েছে। ফলে তারা চরম আর্থিক সংকটে পড়েছেন।
তারা অবিলম্বে বকেয়া ভাতা পরিশোধ, মাসিক ভাতা বৃদ্ধি এবং যৌক্তিক পারিশ্রমিক নিশ্চিত করার দাবি জানান। অন্যথায় দাবি আদায়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।

বাংলাদেশ সময়: ১৬:৪৩:৪৩   ৮২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


পুলিশের বিশেষ অভিযানে ৭৭ জন গ্রেপ্তার, অস্ত্র ও মাদক উদ্ধার
দুর্গাপূজায় নাশকতা ঠেকাতে সর্বোচ্চ সতর্কতায় এসআরবি-১১
ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ‌ আহত ৩
জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার হলেন নাহরিন ইসলাম খান
রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা সুনামের সঙ্গে কর্মক্ষেত্রে অবদান রাখছে : ভূমিমন্ত্রী
যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম বছরে বাড়ল ৭০ শতাংশের বেশি
নিজেদের ব্যর্থতা আড়াল করতে রাজপথে নাটক করেছে বিরোধী দল
রাষ্ট্র ধর্মীয় সম্প্রীতি ও অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে : চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি
মিস অ্যান্ড মিসেস এলিগেন্স বাংলাদেশ সিজন ২-এর গ্র্যান্ড ফিনালে মুকুট জিতলেন যারা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ