বুধবার, ৮ জুলাই ২০২৬

বন্দর থানায় বিশেষ অভিযান, ৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২

প্রথম পাতা » ছবি গ্যালারী » বন্দর থানায় বিশেষ অভিযান, ৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২
বুধবার, ৮ জুলাই ২০২৬



বন্দর থানায় বিশেষ অভিযান, ৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২

বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের বন্দরে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে ৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে বন্দর থানা পুলিশ।

বুধবার (৮ জুলাই) দিবাগত রাত আনুমানিক ১:২৫ ঘটিকায় বন্দর থানাধীন বউ বাজার (দত্তবাড়ী) এলাকার ১নং গলির জনৈক আনোয়ারের বসত ঘর থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন:
১. মোঃ আনোয়ার হোসেন (৪৮), পিতা- মৃত সৈয়দ আহম্মেদ, মাতা- আনোয়ারো বেগম, সাং- দত্তবাড়ী বৌ-বাজার শাহী মসজিদ, থানা- বন্দর, জেলা- নারায়ণগঞ্জ।
২. মোঃ সিরাজ (৩৫), পিতা- মোঃ জাহাঙ্গীর হাওলাদার, মাতা- পারুল বেগম, স্থায়ী সাং- বলাইকাটি (হাওলাদার বাড়ী), থানা- বাকেরগঞ্জ, জেলা- বরিশাল। বর্তমানে তিনি পুরান বন্দর ঝাউতলা এলাকার সেলিম মিয়ার বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের নির্দেশনায় এবং বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জামাল উদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিঃ) রাজিব হোসেন তালুকদার সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ এই বিশেষ অভিযানটি পরিচালনা করেন।

অভিযানকালে আসামিদের হেফাজত থেকে আনুমানিক ৫ গ্রাম ওজনের মোট ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয়।

গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় বন্দর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে (এফআইআর নং-১৭, তারিখ- ০৮ জুলাই, ২০২৬)।

মামলা রুজু শেষে আজ আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে থানা পুলিশ নিশ্চিত করেছে। মাদকের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৭:১৮:৩৮   ১১ বার পঠিত